Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
দেশব্যাপী জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি
১০ মিনিটের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
২০২৫ সালের ১৫ আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে অবস্থিত জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে পৌঁছানোর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টারম্যাকে একটি মঞ্চে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। ছবি: এএফপি

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত পর্যালোচনায় সর্বোচ্চ ৬০ দিন সময় নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন। এর আগের দিন রাশিয়ার রপ্তানিসংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক সাময়িকভাবে স্থগিত করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। খবর রয়টার্সের। 

মার্কো রুবিও বলেন, নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের ফলে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা মূল্যায়ন করতে চান প্রেসিডেন্ট। শুক্রবারের (১৬ অক্টােবর) আদেশে স্থগিতাদেশের মেয়াদ উল্লেখ করা হয়নি। তবে রুবিওর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যালোচনায় ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়াতে গত মাসে ‘গ্রাহাম অ্যাক্ট’ নামে পরিচিত আইনে সই করেন ট্রাম্প। এ আইনের আওতায় রাশিয়ার পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি রুশ তেল ও গ্যাস আমদানিকারী দেশগুলোর পণ্যের ওপরও শুল্ক আরোপের বিধান রয়েছে। এসব ব্যবস্থা আগামী সপ্তাহে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।

রাশিয়ার ওপর চাপ শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আশঙ্কা, এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও উৎসাহিত হবেন এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান আইনপ্রণেতা ডারলিন গ্রাহামও সিদ্ধান্তটির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখাই তার পছন্দ। পুতিন ও রাশিয়ার ওপর তার আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বৈশ্বিক জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ বাড়ানোর চুক্তিও সমর্থন করেছেন রুবিও। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে এবং পরবর্তী সময়েও চালান আসার কথা রয়েছে।

রুবিও বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি বাজারে একে অপরের ওপর প্রভাব ফেলছে। এ পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন দিক বিবেচনায় সিদ্ধান্ত নিতে হচ্ছে। 

রাশিয়া নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প মার্কো রুবিও

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

২২ অক্টোবর ২০২৬
শান্তি আলোচনার সম্মতির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
১১ অক্টোবর ২০২৬
ড্রোন হামলার পর রাশিয়ায় ইয়ানডেক্সের ডাটা সেন্টার বন্ধ
০৭ অক্টোবর ২০২৬
সাইবেরিয়ায় প্লেগ সংক্রমণের খবরকে ‘ভুয়া’ বললো ক্রেমলিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী
  2. যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান
  3. দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি
  4. ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি
  5. ১০ মিনিটের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  6. জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x