ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা
ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা গভর্নরেটের মারান জেলায় চারটি বিমান হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যম। আল-বুকালা রোডে বুলডোজার লক্ষ্য করে ওই বিমান হামলাগুলো চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু হওয়া বুলডোজারটির চালক প্রাণে বেঁচে গেছেন এবং অক্ষত রয়েছেন। সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী সাাদা গভর্নরেট দীর্ঘকাল ধরেই একটি বড় সংঘাতের কেন্দ্র হিসেবে পরিচিত।

এনটিভি অনলাইন ডেস্ক