Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪০, ২৮ মে ২০২৫
আপডেট: ০০:৪৪, ২৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪০, ২৮ মে ২০২৫
আপডেট: ০০:৪৪, ২৮ মে ২০২৫
আরও খবর
ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনায় বাংলাদেশের উদ্যোগ নিয়ে যা জানাল ভারত
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন
সৌদির যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসের ভিডিও প্রকাশ করল হুথি

নিজস্ব ‘স্টিলথ ফাইটার জেট’ তৈরির অনুমোদন দিল ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪০, ২৮ মে ২০২৫
আপডেট: ০০:৪৪, ২৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪০, ২৮ মে ২০২৫
আপডেট: ০০:৪৪, ২৮ মে ২০২৫
স্টিলথ যুদ্ধবিমান। ছবি : এএফপি

নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান তৈরির একটি কাঠামো অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উন্নত ফাইটার জেট তৈরির এই প্রকল্পটি অনুমোদন করেছেন।

মঙ্গলবার (২৭ মে) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি হবে টুইন-ইঞ্জিনের। প্রকল্পটি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (এডিএ) মাধ্যমে বাস্তবায়িত হবে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো অনুযায়ী, শিগগিরই সরকারি ও বেসরকারি উভয় প্রতিরক্ষা সংস্থাকে এই উচ্চাভিলাষী প্রকল্পে স্টিলথ বিমানের প্রোটোটাইপ তৈরির মাধ্যমে অংশগ্রহণের জন্য প্রাথমিক আগ্রহ প্রকাশ করতে আমন্ত্রণ জানাবে এডিএ। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টিলথ ফাইটার প্রোগ্রামের নেতৃত্ব দেবে শুধুমাত্র একটি দেশীয় সংস্থা, যার জন্য একক অথবা যৌথ উদ্যোগেও বিড করা যাবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই বিড করতে পারবেন। প্রতিরক্ষা খাতে বেসরকারি উৎপাদন বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের প্রাথমিক ফাইটার জেট নির্মাণ প্রতিষ্ঠান হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) ওপর চাপ কমাতে এই বছরের মার্চ মাসে একটি শীর্ষ প্রতিরক্ষা কমিটি বেসরকারি সংস্থাগুলোকে এই কাজে সংযুক্ত করার সুপারিশ করেছিল। 

প্রতিবেদনে বলা হয়, ভারত স্টিলথ ফাইটার প্রকল্পে জোর দিয়েছে কারণ তাদের বর্তমান ফাইটার জেটগুলির বেশিরভাগই রাশিয়ান এবং ফরাসি সামরিক বিমান। দেশটির বিমান বাহিনীতে বর্তমানে স্কোয়াড্রনের সংখ্যা ৩১, যা অনুমোদিত ৪২টি স্কোয়াড্রন থেকে অনেক কম। 

অন্যদিকে দ্রুত বিমান বাহিনী সম্প্রসারণ করছে চীন। একইসঙ্গে পাকিস্তানকে তাদের সক্ষমতা বাড়াতেও সহায়তা করছে দেশটি। যার কারণে নিজস্ব স্টিলথ বিমান প্রকল্প দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি।

ভারত যুদ্ধবিমান
১৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৬
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
১৩ সেপ্টেম্বর ২০২৬
ধ্রুব রাঠির বিষয়ে গুগলের কাছে তথ্য চায় দিল্লি পুলিশ
১২ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
১১ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
১১ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে ব্রিকসের বৈঠকে যোগ দেবেন শি জিনপিং
১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চান সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
  2. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৭ দেশের যোদ্ধা নামিয়েছেন পুতিন : জেলেনস্কি
  3. ইউক্রেনে নতুন করে রুশ হামলায় নিহত ৭
  4. কখনোই নতজানু হবে না ইরান : পেজেশকিয়ান
  5. ১ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম
  6. মামদানি ইস্যু ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দরে নামবেন না নেতানিয়াহু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x