Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
মার্কিন নিষেধাজ্ঞা ‘বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ শামিল, বলল ইরান
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা
কঙ্গোতে ইবোলা মহামারি জ্যামিতিক হারে বাড়ছে : জাতিসংঘ
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ

প্লাস্টিকের পুনর্ব্যবহারই যথেষ্ট নয়, সতর্ক করলেন ইউএনইপি প্রধান

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ফ্রান্সের পশ্চিমাঞ্চলে প্লোমেউর সৈকতে একটি প্লাস্টিকের বোতল। ছবি : এএফপি

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে প্লাস্টিকের উৎপাদন। এতে করে বাড়ছে দূষণও। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রধান সতর্ক করে বলেছেন, ‘প্লাস্টিক পুনর্ব্যবহার করেই মানুষ এই সংকট থেকে বের হতে পারবে না।’ তাই প্লাস্টিক ব্যবহারের পদ্ধতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশেন চলছে। সেই অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক মিসেস ইঙ্গার অ্যান্ডারসন বলেন, ‘আমাদের এই সংকট দূর করতে ভিন্ন পরিকল্পনা নিতে হবে। আমার ধারণা, পুনর্ব্যবহার কোনো বিকল্প নয়।’

ভবিষ্যতে প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক ‍চুক্তি অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ সংক্রান্ত একটি খসড়া দুই সপ্তাহ আগে প্রকাশ করেছিলেন অ্যান্ডারসন। এরপরেই জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রধান এ মন্তব্য করলেন। প্রস্তাবিত ওই খসড়া ২০২৪ সালের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্লাস্টিক দূষণ রোধে বর্তমানে ১৭৫টি দেশ একযোগে কাজ করছে। এসব দেশের উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে উৎপাদনকারীরা পুনর্ব্যবহারের ওপর জোর দিচ্ছে। অ্যান্ডারসন বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য, যত দ্রুত সম্ভব একবার ব্যবহার্য প্লাস্টিক উৎপাদন বন্ধ করা এবং তা নির্মূল করা। প্লাস্টিক দিয়ে পণ্য মোড়ানো সম্পূর্ণ বন্ধ করা।’

প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল সরবরাহ কমাতে হবে জানিয়ে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রধান বলেন, ‘প্রস্তাবিত খসড়ায় এর বিকল্প রয়েছে।’ 

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গার অ্যান্ডারসন বলেন, ‘নিশ্চিতভাবেই, আমাদের যতটা সম্ভব পুনর্ব্যবহার করতে হবে। কিন্তু, এখন আমরা যা দেখছি–প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। এতে স্পষ্ট হচ্ছে, আমরা এই সংকট থেকে বের হতে পারছি না।’

সর্বশেষ ২০ বছরে প্লাস্টিকের বার্ষিক উৎপাদন দ্বিগুণ হয়ে ৪৬ কোটি টনে পৌঁছেছে। আর ২০৬০ সাল নাগাদ উৎপাদন তিনগুণ হতে পারে। বর্তমানে উৎপাদনের মাত্র নয় শতাংশ পুনর্ব্যবহার করা হয়। সমুদ্রের প্রতিটি স্তরে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এমনকি, সর্বোচ্চ পাহাড়ে থাকা পাখির পাকস্থলি, মানুষের রক্ত, মাতৃদুগ্ধ ও পয়োঃবর্জ্যেও প্লাস্টিকের কণা পাওয়া গেছে।

অ্যান্ডারসন বলেন, ‘আমরা যদি প্লাস্টিকের কাঁচামালে প্রভাব আনতে না পারি, তাহলে সমুদ্রে প্লাস্টিকের প্রবাহ বন্ধ করার কোনো উপায় নেই। সামুদ্রিক পরিবেশ মানুষের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্লাস্টিক দূষণ রোধের আন্তর্জাতিক চুক্তিটি সাগর রক্ষায় ব্যাপকভাবে কাজে দেবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ৭০টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে তা হবে ঐতিহাসিক।

জাতিসংঘ প্লাস্টিক বর্জ্য ইউএনইপি

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

২১ আগস্ট ২০২৬
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা
২০ আগস্ট ২০২৬
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
১৯ আগস্ট ২০২৬
বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  2. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  3. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  4. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
  5. নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
  6. নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x