Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৬, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৬, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
বিশ্ববাজারে দ্বিতীয় সপ্তাহের মতো কমছে জ্বালানি তেলের দাম
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের হামলা
শর্ত মানবে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তার অপেক্ষায় ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৬, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৬, ১৫ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালি। ফাইল ছবি

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়ে জাতিসংঘ। খবর আল জাজিরার।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি গত ১১ নভেম্বর পর্যন্ত সময়ের এই হতাহতের হিসাব তুলে ধরেন।

নিরাপত্তা পরিষদে খালেদ খিয়ারি বলেন, এই পরিস্থিতিকে কোনোভাবেই ‘নতুন স্বাভাবিকতা’ হিসেবে মেনে নেওয়া যায় না। তিনি ওই অঞ্চলে নৌ-চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিদিনই সামুদ্রিক দুর্ঘটনার নতুন খবর আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়।

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে জাহাজ সংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তা ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই সর্বোচ্চ ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে।

সংঘাত চলাকালে এই জলপথ অতিক্রম করতে হলে ইরানের পূর্বানুমতি নিতে হবে বলে তেহরান আগেই সতর্ক করেছে এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় নিষিদ্ধ এলাকায় কোনো আইন লঙ্ঘনকারী ট্যাংকার প্রবেশ করলে সামুদ্রিক মাইনের আঘাতে সেটিতে আগুন ধরে যাবে।

ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত এই প্রণালি উন্মুক্ত করা হবে না। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ও যুদ্ধ সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেওয়া।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে তারা প্রণালিটির মূল রুটগুলো থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

জাতিসংঘ হরমুজ প্রণালি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নাবিক নিহত

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

১১ নভেম্বর ২০২৬
আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
০৮ নভেম্বর ২০২৬
ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
২৭ অক্টোবর ২০২৬
ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বাড়িঘর ধ্বংস, ইসরায়েলি অভিযান বন্ধের তাগিদ জাতিসংঘের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে স্থবিরতা, কেন ঘটল এই বিপর্যয়?
  2. ২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা
  3. কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
  4. যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
  5. ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
  6. প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্ক ও কাতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x