Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৫ আগস্ট ২০২৩
আপডেট: ১৫:৩৬, ০৫ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৫ আগস্ট ২০২৩
আপডেট: ১৫:৩৬, ০৫ আগস্ট ২০২৩
আরও খবর
ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ইরানের জন্য বড় সুখবর, স্থল বাণিজ্য পথ খুলেছে পাকিস্তান
ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের
এবার পাকিস্তান থেকে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আবার গ্রেপ্তার ইমরান খান, তিন বছরের কারাদণ্ড

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৫ আগস্ট ২০২৩
আপডেট: ১৫:৩৬, ০৫ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৫ আগস্ট ২০২৩
আপডেট: ১৫:৩৬, ০৫ আগস্ট ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এএফপির ফাইল ছবি

পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় আদালত তিন বছরের কারাদণ্ডের রায় দেওয়ার পরপরই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রায় ঘোষণার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাকে এক লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আদালতের রায়ের পর ইমরান খানকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। 

আজ শনিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ইসলামাবাদের একটি আদালত। ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার বিক্রি করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে (তোশাখানা) জমা না দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখা টুইটের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। টুইটে বলা হয়, ‘ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।’

তোশাখানার উপহারের বিবরণ গোপন করার এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন। ইমরান খানের অনুপস্থিততে এ রায় ঘোষণা করা হয়।

নির্বাচনী আইনের ১৭৪ ধারায় পিটিআই প্রধানকে তিন বছরের জন্য কারাগারে পাঠিয়েছেন বিচারক  হুমায়ুন দিলাওয়ার। তিনি বলেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।’

এডিএসজে হুমায়ুন দিলাওয়ার আদালতের আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় ইমরানের আইনজীবীদের অনুপস্থিতিতে বিচারক বারবার বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি অবশ্য আসামিপক্ষের আইনজীবীকে আদালতে হাজির হওয়ার একাধিক সুযোগ দিয়েছেন। অবশেষে দুপুর সাড়ে ১২টায় এএসডিজে দিলাওয়ার রায় ঘোষণা করেন।

আদালতের আজকের কার্যক্রম শুরুর আগে আদালত চত্বরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং শুধু আইনজীবীদের আদালত কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

পাকিস্তান ইমরান খান

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০৩ মে ২০২৬
ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
০৩ মে ২০২৬
পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
০২ মে ২০২৬
ইরানের জন্য বড় সুখবর, স্থল বাণিজ্য পথ খুলেছে পাকিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রস্তাবের জবাব দিল ওয়াশিংটন : পর্যালোচনায় তেহরান
  2. ৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  3. শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ, অতঃপর যা হলো
  4. ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
  5. ফলপ্রকাশ কাল, পশ্চিমবঙ্গে ‘আবার’ তৃণমূল নাকি ‘এবার’ বিজেপি
  6. ট্রাম্পের সামনে দুটি পথ, ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ‘খারাপ চুক্তি’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x