ইতিহাস-ঐতিহ্যের টানে ঘুরে আসুন ২০০ বছরের জমিদারবাড়িতে

ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের হাটহাজারীর পাঁচকড়ি জমিদারবাড়ি। কালের সাক্ষী ২০০ বছরের পুরোনো এই স্থাপনা একসময় ছিল জমিদারি ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। এই বাড়ি স্থানীয়ভাবে লালাচন্দ্র জমিদারবাড়ি নামেও পরিচিত। দেয়ালের পোড়ামাটির নকশা, কাঠের মন্দির, পুরোনো সিঁড়ি, পুকুর আর বিশাল প্রাঙ্গণ—সবকিছুতেই যেন মিশে আছে অতীতের গল্প।তবে এখানে গেলে শুধু ইতিহাসের সৌন্দর্যই চোখে পড়বে না, দেখা মিলবে...