Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২২, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২২, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
অবশেষে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, স্বস্তি ফিরেছে পর্যটকদের
সন্ধ্যার পরও মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
শহর ছেড়ে ঘুরে আসুন তুরাগ পাড়ের কাউন্দিয়া ওয়াকওয়ে
নীল সমুদ্রের বুকে যাযাবর এক জনগোষ্ঠী
হারিয়ে যেতে বসেছে দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি

৪০০ বছরের বট-পাকুড়ের যুগলবন্দিতে মুগ্ধ দর্শনার্থীরা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২২, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২২, ২৫ নভেম্বর ২০২৬

রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রাম। গ্রামের রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশালাকার দুটি প্রাচীন বৃক্ষ। একটি বট, অন্যটি পাকুড়। শাখা-প্রশাখা বিস্তার করে যেন একে অপরকে জড়িয়ে রেখেছে তারা। মাটি ছুঁয়ে নেমে আসা ঝুরি-শিকড় আর ঘন সবুজ পাতার ছায়ায় তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। বাতাসে পাতার মর্মর ধ্বনি আর শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করেছে। স্থানীয়দের ধারণা, প্রায় ৪০০ বছরের পুরোনো এই বট-পাকুড়ের যুগলবন্দি এখন ধীরে ধীরে হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।

এটি কেবল একটি একক বটগাছ নয়, বরং বট ও পাকুড় গাছের এক বিরল যুগলবন্দি রূপ। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সি বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। অজানা রহস্যঘেরা প্রকৃতির এই বিস্ময়কর যুগল এখন প্রকৃতিপ্রেমীদের মন কাড়ছে। একসময় স্থানীয় মানুষের কাছে জায়গাটি ছিল রহস্য আর ভয়ের প্রতীক। সময়ের পরিক্রমায় সেই ভয় কাটিয়ে এখন সেখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও কৌতূহলী দর্শনার্থীরা। কেউ গাছ দুটির বিশালত্ব দেখতে আসছেন, কেউবা শীতল ছায়ায় কিছুটা সময় কাটাতে। আবার অনেকেই মুঠোফোন ও ক্যামেরায় ধরে রাখছেন প্রকৃতির এই অনন্য দৃশ্য।

গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেনের স্মৃতিতে এখনো জীবন্ত গাছ দুটিকে ঘিরে শৈশবের নানা গল্প। তিনি বাসসকে বলেন,  ‘ছোটোবেলায় এই পাকুড় গাছকে ঘিরে আমরা নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা বা মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। এখন থেকে প্রায় ৩০ বছর আগেও ভয়ে দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের কাছ দিয়ে একা যেতে ভয় পেতেন।’ 

তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে মানুষের ধারণা বদলেছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি দখল করেছে কৌতূহল আর প্রকৃতির প্রতি ভালোবাসা। এখন আশপাশের এলাকা থেকে মানুষ আসেন গাছ দুটি দেখতে। প্রকৃতির শীতল ছায়ায় প্রাণ জুড়ান। মুঠোফোন বা ক্যামেরায় ছবি তোলেন। জনসমাগম বেড়ে যাওয়ায় এলাকায়  বেশ কয়েকটি দোকানও বসেছে। গ্রামের লোকজন ও দর্শনার্থীরা এসে সেখানে চা খান। এতে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

গাছ দুটির প্রকৃত বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয় বেশিরভাগ প্রবীণদের মতে গাছ দুটির বয়স আনুমানিক ৪০০ বছর। কারো কারো মতে এর বয়স আরও বেশি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, ‘আমরা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারেই দেখে আসছি। এর সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। এত পুরোনো গাছ আমাদের এলাকায় আর নেই।’

প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরোনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।

পর্যটনকেন্দ্র হওয়ার সম্ভাবনা

ময়েনপুরের এই প্রাচীন বৃক্ষ দেখতে এখন প্রায়ই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। গাছের বিশালত্ব ও চারপাশের শান্ত পরিবেশ তাঁদের মুগ্ধ করছে। তবে পর্যটকদের জন্য এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।

স্থানীয় বাসিন্দা শামিম বলেন, প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটা দেখতে আসে, ছবি তোলে। পরিবেশটা খুব সুন্দর ও শান্ত। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে।
ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়। বরং প্রকৃতি, ঐতিহ্য আর গ্রামীণ সম্ভাবনার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নির্ধারণ করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করতে পারবো।

ভ্রমণ দর্শনীয় স্থান

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

২৩ নভেম্বর ২০২৬
অবশেষে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, স্বস্তি ফিরেছে পর্যটকদের
২৩ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পরও মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
২২ নভেম্বর ২০২৬
শহর ছেড়ে ঘুরে আসুন তুরাগ পাড়ের কাউন্দিয়া ওয়াকওয়ে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪০০ বছরের বট-পাকুড়ের যুগলবন্দিতে মুগ্ধ দর্শনার্থীরা
  2. অবশেষে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, স্বস্তি ফিরেছে পর্যটকদের
  3. সন্ধ্যার পরও মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
  4. শহর ছেড়ে ঘুরে আসুন তুরাগ পাড়ের কাউন্দিয়া ওয়াকওয়ে
  5. নীল সমুদ্রের বুকে যাযাবর এক জনগোষ্ঠী
  6. হারিয়ে যেতে বসেছে দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x