Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • অন্যান্য
ডয়চে ভেলে
১৩:৫০, ০২ জুন ২০২৫
আপডেট: ১৩:৫৩, ০২ জুন ২০২৫
ডয়চে ভেলে
১৩:৫০, ০২ জুন ২০২৫
আপডেট: ১৩:৫৩, ০২ জুন ২০২৫
আরও খবর
১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
ঘুরে বেড়ানোর সময় কী খাবেন আর কী এড়িয়ে চলবেন
মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!
ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন? রওনা দেওয়ার আগে এই টিপসগুলো অবশ্যই জানুন
নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ

স্পেনের গুহা-বাড়ি

ডয়চে ভেলে
১৩:৫০, ০২ জুন ২০২৫
আপডেট: ১৩:৫৩, ০২ জুন ২০২৫
ডয়চে ভেলে
১৩:৫০, ০২ জুন ২০২৫
আপডেট: ১৩:৫৩, ০২ জুন ২০২৫

মানুষ সবসময় গুহায় বাস করেছে। স্পেনের গুয়াডিক্স এলাকায় এখনও অনেক মানুষ গুহায় বাস করেন। তবে এখন সেসব গুহাবাড়িতে পানি, বিদ্যুতের ব্যবস্থা আছে। এমন বাড়িতে জ্বালানি খরচও অনেক কম হয়ে থাকে ।  

স্পেনের এমন এক বাড়িতে বাস করেন মারি কারমেন৷ গুহার তাপমাত্রা সবসময় প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস থাকে, যা তার জন্য ঠিক আছে। তিনি তার জলবায়ুবান্ধব বাড়ি নিয়ে গর্বিত।

সেন্ট্রাল হিটিং? কোনো দরকার নেই! শীতকালে সেখানে অনেক ঠাণ্ডা পড়লেও হিটিংয়ের প্রয়োজন হয় না। মারি কারমেন আর গুয়াডিক্সের সাড়ে চার হাজার গুহাবাসীর জন্য এটি একটি আশীর্বাদ।

মারি কারমেন জানান, ‘‘কিছু মানুষ মনে করেন  এটি একটা গর্ত। এমন গর্ত যেখানে আপনি হয়তো ভল্লুক খুঁজে পেতে পারেন। অতীতে গুহাগুলিতে কেবল সাদা রঙ করা হতো। সেই সময় কোনো পানি ছিল না, বিদ্যুৎ ছিল না। আজ আমাদের সবকিছু আছে, ঈশ্বরকে ধন্যবাদ।''

৫০০ বছরেরও বেশি আগে মুররা প্রথম মাটির পাহাড় খনন করেছিল। আজ গুহাগুলি একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক সম্পদ আর একটি সুলভ আবাসন বিকল্প। হোর্হে হেরেরো নিজে একটি গুহা বাড়িতে বড় হয়েছেন। আজ তিনি সম্পূর্ণ নতুন গুহা খনন করেন এবং বিদ্যমান গুহাগুলিকে সম্প্রসারিত করেন।

হোর্হে হেরেরো বলেন, ‘‘গুহাগুলি সস্তা এবং অনেক কম জ্বালানির প্রয়োজন হয়। শীতাতপ নিয়ন্ত্রণ বা হিটিং এর কোনো প্রয়োজন পড়ে না৷ গুহাগুলি প্রকৃতির অংশ এগুলি অনন্য।’’

হোর্হের কাছে এর চেয়ে টেকসই আর কোনো বাড়ি নেই। দেয়াল আর ছাদ - সবকিছুই প্রকৃতি নিজেই সরবরাহ করে। আর তিনি যা ভাঙেন সেগুলো পুনরায় ব্যবহার করা যায়।

হোর্হে বলেন, ‘‘আমরা শুধু মাটিতে গর্ত খুঁড়ি। সেজন্য ঘর তৈরির চেয়ে এটা সস্তা। আমাদের ছাদের প্রয়োজন নেই, পাহাড়ই ছাদ৷ আর আমরা যা কিছু খনন করি, আমাদের ক্ষেত্রে যেটা কাদামাটি, তা দিয়ে টাইলস বা ইট তৈরি করা হয়। এই গুহায় আমরা যে উপকরণটি খনন করেছি, তা দিয়েই তৈরি একটি টাইলসযুক্ত মেঝে থাকবে।’’

ভূগর্ভস্থ বাড়িগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এবং এগুলি বিভিন্ন আকারে পাওয়া যায়। হুয়ান কালান্দ্রিয়া একজন স্থপতি। তিনি এবং আরেক গুহাবাসী রাফায়েল মেডিনা এই ধরনের পরিবেশবান্ধব ও সুলভ আবাসনের প্রচার বাড়াতে চান।

কালান্দ্রিয়া বলেন, ‘‘ভবিষ্যতে গুহাগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এর সরাসরি প্রভাব আছে৷ এখানে কোনও কংক্রিট নেই, কোনো ইস্পাতের বিম নেই৷ অনেক জ্বালানি খরচ হয় এমন কোনও উপকরণ ব্যবহার করা হয় না।''

খুব কম গুহাবাসীরই সম্পত্তির দলিল থাকে। আসলে সেখানে বসবাসের বিষয়টি অনেক সময় নিয়ন্ত্রণ করা হয় না। তবে আন্দালুসিয়ার কর্তৃপক্ষ এখন এতে পরিবর্তন আনতে চায়। সেটি হলে ইউরোপের অন্য দেশগুলোও তা শুরু করতে পারে।

কালান্দ্রিয়া বলেন, ‘‘এই ব্যবস্থা অন্যান্য এলাকাও চালু করা যেতে পারে৷ ইউরোপেও এমন অনেক এলাকা আছে।''

মারি কারমেন আর গুয়াডিক্সের গুহাবাসীরা সবার জন্য অনুকরণীয় টেকসই জীবনযাপন করছেন। প্রাচীন আবাসনের মতোই এটি ভবিষ্যতের জন্যও উপযুক্ত থাকবে।

ভ্রমণ স্পেন

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

১৮ আগস্ট ২০২৬
১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
১৫ আগস্ট ২০২৬
ঘুরে বেড়ানোর সময় কী খাবেন আর কী এড়িয়ে চলবেন
১৪ আগস্ট ২০২৬
মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুকে নিয়ে ভ্রমণ কেন জরুরি, জানুন ৬ কারণ
  2. ভ্রমণে সঙ্গে রাখুন যেসব স্বাস্থ্যকর খাবার
  3. ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
  4. সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস
  5. ঘুরে বেড়ানোর সময় কী খাবেন আর কী এড়িয়ে চলবেন
  6. মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x