Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ০১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে অসহায় এমসিসি!
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাতিল পুরোনো গ্রেডিং পদ্ধতি
মাত্র ১৩ ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তানের জয়
আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের

প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক
২০:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ০১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ০১ নভেম্বর ২০২৬
পাকিস্তানি ক্রিকেটাররা। ছবিঃপিএসএল

আইপিএলে আছে আগে থেকেই নিষেধাজ্ঞা, বিগ ব্যাশে চাহিদা কম, এছাড়া সিপিএল কিংবা বিপিএল। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ এমনিতেই সীমিত। এর মধ্যে এবার যে লিগেই খেলুন না কেন, ক্রিকেটারদের আয়ের একটি অংশে ভাগ বসাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেতে প্রত্যেক ক্রিকেটারের জন্য ২৫ হাজার ডলার দাবি করছে বোর্ড। শেষ মুহূর্তে এমন শর্তের কারণে চুক্তি বাতিল হয়েছে কয়েকজন ক্রিকেটারের। এতে ভবিষ্যতে পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেওয়ার আগ্রহ হারাতে পারেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।

আজ ১ নভেম্বর (রোববার) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের খেলার কথা ছিল। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের অধিনায়ক সাহিবজাদা ফারহানও। কিন্তু পিসিবির এনওসি নিয়ে জটিলতায় শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পেরেছেন মাত্র দুজন। তারা হলেন হুসাইন তালাত ও জাহানদাদ খান।

উইজডেনের তথ্য অনুযায়ী, বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে ২৫ হাজার ডলার চেয়েছে পিসিবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। শেষ মুহূর্তে এমন আর্থিক শর্ত সামনে আসায় বিপাকে পড়ে নেপাল প্রিমিয়ার লিগের দলগুলো। বাধ্য হয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করে বিকল্প দেশের খেলোয়াড় দলে নেয়। কেউ কেউ আবার টুর্নামেন্টে অংশ নিতেও নেপালে যাননি।

পরিস্থিতি এতটাই অনিশ্চিত ছিল যে, একজন পাকিস্তানি ক্রিকেটার দলের প্রথম ম্যাচের টসের মাত্র ১৫ মিনিট আগ-পর্যন্ত খেলার আশা ছাড়েননি। তবে এনওসি নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত তার মাঠে নামা সম্ভব হয়নি।

এনওসি পাওয়ার প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিসিবির পক্ষ থেকে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি কিংবা অর্থ পরিশোধের চালান পাঠানো হয়নি। ফলে ঠিক কী প্রক্রিয়ায় অনুমতি পাওয়া যাবে, তা নিয়ে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

নেপাল প্রিমিয়ার লিগে হুসাইন তালাত ও জাহানদাদ খানকে খেলানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে একই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) পাকিস্তানি ক্রিকেটারদের এনওসির জন্য ২৫ হাজার ডলার দাবি করেছিল পিসিবি।

এমএলসির একটি ফ্র্যাঞ্চাইজির মালিক উইজডেনকে জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগে পিসিবি তাদের এই অর্থের কথা জানায়। তখন দলগুলোর পক্ষে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগও প্রায় শেষ হয়ে গিয়েছিল।

ওই ফ্র্যাঞ্চাইজি মালিকের ভাষ্য, বিষয়টি আগে কেন জানানো হয়নি, সে প্রশ্নের কোনো ব্যাখ্যা দেয়নি পিসিবি। বরং প্রতিটি ক্রিকেটারের এনওসির জন্য অর্থ পরিশোধের দাবিতেই অনড় ছিল বোর্ড।

শেষ পর্যন্ত এমএলসিতে পাকিস্তানের হয়ে খেলেছিলেন কেবল পেসার হারিস রউফ। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসই একমাত্র দল হিসেবে পিসিবির নির্ধারিত অর্থ দিতে রাজি হয়েছিল।

এমনিতেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ তুলনামূলক কম। বিশেষ করে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির প্রভাব রয়েছে এমন টুর্নামেন্টগুলোতে তাদের উপস্থিতি সীমিত। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটারের খেলার নজির নেই।

ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। টুর্নামেন্টের চারটি দলের মালিকানা আইপিএল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে যাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। যদিও পরে সানরাইজার্স লিডস পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে দলে ভেড়ায়।

ক্রিকেট বিশ্লেষকদের আশঙ্কা, এনওসি পেতে অতিরিক্ত অর্থ পরিশোধের বাধ্যবাধকতা পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ কোনো ফ্র্যাঞ্চাইজি সাধারণত চুক্তিবদ্ধ খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চায় না। অনুমতি পেতে বাড়তি অর্থ ব্যয় কিংবা শেষ মুহূর্তে এনওসি না পাওয়ার ঝুঁকি থাকলে দলগুলো স্বাভাবিকভাবেই অন্য দেশের ক্রিকেটারদের বেছে নিতে পারে।

এর প্রভাব শুধু ক্রিকেটারদের ব্যক্তিগত ক্যারিয়ারেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হতে পারে। পিসিবির এমন সিদ্ধান্ত অনুসরণ করে অন্য বোর্ডগুলোও বিদেশি লিগে অংশ নেওয়ার ক্ষেত্রে নিজেদের ক্রিকেটারদের জন্য অতিরিক্ত অর্থ দাবি করতে পারে। এমনকি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের পাল্টা পদক্ষেপ দেখা দিতে পারে।

উইজডেনের বিশ্লেষণ অনুযায়ী, বিদেশি লিগে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণ সহজ করার পরিবর্তে পিসিবির এই আর্থিক শর্ত তাদের সুযোগ আরও সীমিত করতে পারে। এতে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা ও গ্রহণযোগ্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত বোর্ডের এমন নীতির সবচেয়ে বড় মাশুল দিতে হতে পারে পাকিস্তানের ক্রিকেটারদেরই।

পাকিস্তান ক্রিকেট দল পিসিবি এনওসি

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

২১ নভেম্বর ২০২৬
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাতিল পুরোনো গ্রেডিং পদ্ধতি
২০ নভেম্বর ২০২৬
মাত্র ১৩ ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তানের জয়
৩১ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
  2. অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
  3. বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
  4. রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!
  5. বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে
  6. কিরণের আপত্তি উড়িয়ে মেয়ারের পাশে তাবিথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x