Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
শাদাব-রউফের ইতিহাস গড়া জুটিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ৩১ অক্টোবর ২০২৬
পাকিস্তান ক্রিকেট দল । ছবি : পিসিবি 

লাহোরের গ্যালারিতে তখন উৎকণ্ঠা। একদিকে শ্রীলঙ্কার খেলোয়াড়দের চোখে জয়ের স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সমর্থকদের মনে বাড়ছিল শঙ্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল পাকিস্তান। ফখর জামানের ব্যাটে এসেছিল দুর্দান্ত এক সেঞ্চুরিও। কিন্তু সেই ইনিংসের পরও জয়টা যেন হাতছাড়া হতে বসেছিল স্বাগতিকদের। ঠিক তখনই গল্পের নায়ক হয়ে উঠলেন আরাফাত মিনহাস। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মুহূর্তেই বদলে গেল ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিল পাকিস্তান।

আজ শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারেই ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে ফেলে পাকিস্তান। জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল কার্যকর একটি জুটির। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন হাসান নওয়াজ ও আরাফাত মিনহাস। দুজনের ৯৪ রানের জুটিই মূলত নিশ্চিত করে পাকিস্তানের জয়। মাত্র ৩১ বলে ৬১ রান করেন আরাফাত। তার ইনিংসে ছিল ২৮ বলে পাওয়া ঝোড়ো ফিফটি।

ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। অন্যদিকে পাকিস্তান সর্বশেষ ২০০৮ সালে ঢাকায় কিটপ্লাই কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল।

অবশ্য ফাইনালের শুরুটা পাকিস্তানের জন্য মোটেও স্বস্তির ছিল না। শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কার আঘাতে দ্রুতই সাজঘরে ফিরতে হয় মাজ সাদাকাত ও বাবর আজমকে। দলের এমন বিপর্যয়ে দায়িত্ব নেন ফখর জামান। তবে শুরু থেকেই ভাগ্যও সঙ্গ দিয়েছে তাকে। ইনিংসে তিনবার জীবন পান এই বাঁহাতি ব্যাটসম্যান। সুযোগগুলো কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে চড়া মূল্য দিতে বাধ্য করেন তিনি।

তরুণ সাদ বেগকে সঙ্গে নিয়ে পাকিস্তানের ইনিংস মেরামতের কাজ শুরু করেন ফখর। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৪০ বলে ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৭৫ বলে ৭৪ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সাদ। এরপর নিজের ব্যাটিংয়ের গতি বাড়িয়ে দেন ফখর। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।

৯৯ বলে ১২৭ রান করে আউট হন ফখর। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। এর মধ্য দিয়ে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফাইনালে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েন তিনি। তবে মাদুশঙ্কা আবারও আঘাত হানলে ফখরের বিদায়ে কিছুটা স্বস্তি ফিরে পায় শ্রীলঙ্কা। এরপর সালমান আগাও ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও প্রতিপক্ষের দিকে ঝুঁকে পড়ে।

সেই কঠিন পরিস্থিতিতেই সামনে এগিয়ে আসেন হাসান নওয়াজ ও আরাফাত মিনহাস। চাপের মুখে ব্যাট হাতে আক্রমণাত্মক হয়ে ওঠেন আরাফাত। তার একের পর এক বড় শটে শ্রীলঙ্কার বোলারদের ছন্দ নষ্ট হয়ে যায়। হাসানও অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে তাকে যোগ্য সঙ্গ দেন। দুজনের ৯৪ রানের জুটিতে ম্যাচের সমীকরণ সহজ হয়ে আসে পাকিস্তানের জন্য।

শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির মিড-উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারা ছক্কায় জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর তাতেই লাহোরের গ্যালারিতে শুরু হয় উৎসব। ফখরের সেঞ্চুরিতে তৈরি হওয়া ভিতের ওপর দাঁড়িয়ে আরাফাতের ঝোড়ো ব্যাটিংয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিস ও পবন রত্নায়েকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে তারা। নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে দলের ইনিংসের মূল আকর্ষণ হয়ে ওঠেন কামিন্দু। ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

অন্য প্রান্তে সমানতালে ব্যাট চালান পবন রত্নায়েকে। ৬৫ বলে ৭৭ রান করেন এই ব্যাটসম্যান। দুজনের ব্যাটে দ্বিতীয় উইকেটে গড়ে ওঠে ১৪৬ বলে ১৪৬ রানের বড় জুটি। তাদের এই জুটির সুবাদে ৪১ ওভারেই শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান। তখন ৩৫০ রানের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল।

তবে শেষ দিকে পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ গুরুত্বপূর্ণ সময়ে চাপ তৈরি করেন। কামিন্দু ও রত্নায়েকের জুটি ভাঙার পর শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে নামে ধস। মাত্র ৫২ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় দলটি।

শেষ ৯ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৭০ রান। শেষ ১১ বল খেলতে হয় লেজের ব্যাটসম্যানদের। শাহিন শাহ আফ্রিদি ৫০ রান খরচায় নেন ২ উইকেট। পাকিস্তানের পেসারদের শেষ দিকের এই প্রত্যাবর্তন শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ থেকে আটকে দেয়।

পাকিস্তান ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ শ্রীলঙ্কা ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

০১ নভেম্বর ২০২৬
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
২৫ অক্টোবর ২০২৬
শাদাব-রউফের ইতিহাস গড়া জুটিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
২০ অক্টোবর ২০২৬
মিনহাজের অলরাউন্ড নৈপূণ্যে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  2. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  3. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  4. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  5. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা
  6. সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x