Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৪, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৪, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
জোহানেসবার্গ টেস্ট: খাদের কিনারায় থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: শান্তকে হারিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: দেড়শ ছাড়ানো লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা
টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

জোহানেসবার্গ টেস্ট

দ্রুত উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৪, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৪, ১৮ নভেম্বর ২০২৬

চা-বিরতির পর বড় দায়িত্ব ছিল মাহফিজুল ইসলাম রবিন আর তাওহিদ হৃদয়ের ওপর। কিন্তু সেটি আর হলো না। বিরতি থেকে ফেরার পরপরই দুজনই ফিরে গেছেন সাজঘরে। একশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়।

আজ বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে চা-বিরতির আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে আছে ৬৯ রানে।

চা-বিরতি থেকে ফিরে চতুর্থ ওভারেই সিমন হারমারের শিকারে পরিণত হন রবিন। কয়েকবার জীবন পাওয়ার পর নিজেকে বেশ গুছিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হারমারের অফস্ট্যাম্পের বাইরে পিচ করা বলের অমন টার্নে পরাস্ত হন তিনি। ইনিংসের ২৯তম ওভারে ফেরার আগে ৯২ বল খেলে ৩২ রান আসে তার ব্যাট থেকে।

এরপর তাওহিদ হৃদয়ও বেশি সময় উইকেটে থাকতে পারেননি। বেশ সাবলীলই মনে হচ্ছিল তাকে। কিন্তু রাবাদার করা শরীর বরাবর বাউন্সার ঠিক করবেন হৃদয় তা বুঝে ওঠার আগেই ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটরক্ষক রায়ান রিকেল্টনের গ্লাভসে। টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরি করার পর এবার তিনি ফেরেন ২৩ বলে ২৩ রান করে।

এতে শতক পার হওয়ার আগেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন শঙ্কায় পড়েছে ইনিংস ব্যবধানে হারের।

শান্তকে হারিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ

শুরুতেই দুই উইকেট হারিয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনই বেশ সতর্ক থেকেই ব্যাটিং করছিলেন। তবে শান্ত টিকতে পারলেন না বেশি সময়। আরও এক উইকেট হারিয়ে চাপ বাড়িয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।

১২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জুটি গড়েছিলেন শান্ত আর রবিন। ৮৮ বলে ৩১ রান এসেছিল এই জুটি থেকে। দুজনই দেখে শুনে খেলছিলেন। দক্ষিণ আফ্রিকা স্পিন আক্রমণে যেতেই বদলে যায় দৃশ্যপট। সিমন হারমারের বলে পরাস্ত হন শান্ত। ২২.২ ওভারে স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৪২ বল খেলে ১১ রান করেন তিনি।

শান্ত ফেরার পর উইকেটে এসেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়। রবিনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সেশনের বাকি সময়টা কাটিয়েছেন তিনি। এরপর আর কোনো উইকেট পড়েনি। এই সেশনে ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে বাংলাদেশ। ম্যাচে টিকে থাকতে হলে বেশ গুরুত্বপূর্ণ রবিন-হৃদয়ের এই জুটি।

কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ

একটু আগে যে উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররাও সাবলীল ব্যাটিংয়ে চার-ছক্কা হাঁকালেন, বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন বদলে গেল সেই উইকেট। উইকেট হয়ে উঠল বোলারদের জন্য সহায়ক। ১০ ওভারের মাঝেই টপঅর্ডারের দুই উইকেট হারাল বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন তানজিদ হাসান তামিম। একবার আম্পায়ার আউটও দিয়েছিলেন। তবে বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। কিন্তু ফিরে পাওয়া জীবন কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের অষ্টম ওভারে মার্কো ইয়ানসেনের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ২১ বলে ৪ রান করে দেখেন সাজঘরের পথ।

এরপর উইকেটে এসেছিলেন দলের দ্বিতীয় অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার ফিরলেন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে। নবম ওভারে রাবাদার অফস্ট্যাস্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়ে হয়ে যান মুমিনুল (৩ বলে ১ রান)। বলটি এমন ছিল যে, চাইলেই ছেড়ে দিতে পারতেন মুমিনুল।

দেড়শ ছাড়ানো লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা

এর আগে তৃতীয় দিন যে আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ, চতুর্থ দিন সকালে সেটি পূরণ করতে পারল না। আবারও ক্যাচ ফেলে দিয়ে হতাশা বাড়াল টাইগাররা। সেই মাশুলও বেশ ভালোই দিতে হয়েছে। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা প্রায় কাটিয়ে দিল তারা। এরপর হঠাৎ পাওয়া ছন্দে বাকি তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তার আগেই অবশ্য দেড়শ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তারা থামে ৫৫৭ রানে। লিড পায় ১৫৭ রানের।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

১৮ নভেম্বর ২০২৬
খাদের কিনারায় থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
১৮ নভেম্বর ২০২৬
শান্তকে হারিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ
১৮ নভেম্বর ২০২৬
কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন রেকর্ড গড়ল মরক্কো
  2. জোহানেসবার্গ টেস্ট: খাদের কিনারায় থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  3. গ্লোব সকার অ্যাওয়ার্ডস: সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন মেসি ও রোনালদো
  4. জোহানেসবার্গ টেস্ট: দ্রুত উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
  5. জোহানেসবার্গ টেস্ট: শান্তকে হারিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ
  6. সেই ‘বল টেম্পারিং’ নিয়ে নতুন ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x