টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হিসেবে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ব্যাটিং ধসে পড়া বাংলাদেশকে সেঞ্চুরি করে রক্ষা করেছিলেন লিটন দাস। এবার বোলিংয়েও সুবিধা করতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। ক্যাচ ফেলে হতাশ করছেন ফিল্ডাররাও। তবে ব্যতিক্রম কেবল লিটন দাস। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত তিনি। গড়েছেন বিশ্ব রেকর্ডও।
গতকালই এক ইনিংসে সর্বোচ্চ ৬টি ডিসমিসাল করে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি। লিটনের সামনে সুযোগ ছিল বিশ্ব রেকর্ড গড়ার। আজ করলেন ঠিক সেটাই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড এখন লিটনের দখলে।
আজ দীর্ঘক্ষণ উইকেট পাচ্ছিল না বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে সেই উপলক্ষ্য এনে দেন লিটন। ইনিংসের ১১৪তম ওভারে রায়ান রিকেল্টনকে স্টাম্পিং করে ৭টি ডিসমিসাল নিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় যৌথভাবে নাম লেখান লিটন।
দুই ওভার পরই এককভাবে এই রেকর্ড নিজের করে নেন লিটন। এবার মিরাজের বলে স্টাম্পিং করেন কাগিসো রাবাদাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে এটি ছিল লিটনের অষ্টম ডিসমিসাল। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে এখন লিটনের চেয়ে বেশি ডিসমিসাল নেই আর কোনো ক্রিকেটারের।
লিটনের পরই ৭টি করে স্টাম্পিং নিয়ে তালিকার দুই নম্বরে আছেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং জশুয়া দা সিলভার।

স্পোর্টস ডেস্ক