জোহানেসবার্গ টেস্ট
হৃদয়-তামিমের ব্যাটে বিপর্যয় কাটানোর পথে বাংলাদেশ
দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে পড়ে বাংলাদেশ। প্রথম দশ ওভারেই হারায় টপঅর্ডারের প্রথম তিন উইকেট। এতে ধ্বংস্তূপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার কাজ করছেন ওপেনার তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়।
আজ রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রানের মধ্যেই তিন উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তামিম-হৃদয়। তাদের জুটিতে ভর করেই শত রানের কাছে পৌঁছে গেছে বাংলাদেশ।
রাবাদার ঝড়ে তছনছ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হলো না মাহফিজুল ইসলাম রবিনের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে এই ডানহাতি ওপেনারকে। ম্যাচের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন তিনি। গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবিন।
রবিনের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। চতুর্থ ওভারের প্রথম বলে রাবাদার শিকার হয়ে ফেরেন মুমিনুলও। অফ স্টাম্পের সামান্য বাইরে করা বলটিতে বাড়তি বাউন্স ছিল। ডিফেন্ড করতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।
বাংলাদেশের শুরুটা তাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দায়িত্ব নেওয়ার সময়ে ফিরেছেন উইকেট দিয়ে। নবম ওভারে রাবাদার গুড লেন্থের বল ডিফেন্স করতে গিয়ে স্টাম্প উপড়ে যায় তার। আউট হওয়ার আগে ২৩ বলে ১২ রান করেছিলেন শান্ত। এখন নতুন ব্যাটার তাওহিদ হৃদয়। সবকটি উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা।
টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ
২০২৫-২৭ চক্রে ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে নিজেদের বাকি চারটি টেস্টেই নিজেদের সেরাটা দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। বিশেষ করে পয়েন্ট হারানোর আর খুব বেশি সুযোগ নেই টাইগারদের সামনে। এই সিরিজে সাদমান ইসলামের জায়গায় ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।
বর্তমানে ৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট পার্সেন্টেজ ৪৫.৮৩। অন্যদিকে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা।
বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন

স্পোর্টস ডেস্ক