ত্রিদেশীয় সিরিজ
লিটন নেই, কেমন হলো বাংলাদেশের একাদশ?
টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজের দায়িত্বও দেওয়া হয়েছে লিটন দাসকে। বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করার কথা ছিল তার। আগের দিন অধিনায়ক হিসেবে ট্রফি নিয়ে ফটোসেশনও করেছেন তিনি। তবে হঠাৎ করেই টসের সময় দেখা গেল তাওহিদ হৃদয়কে।
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। টস শেষে তিনি জানান শেষ মুহূর্তে চোট পাওয়ায় এ ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের।
লিটন না থাকায় শেষ মুহুর্তে পরিকল্পনাও পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ দলকে। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।
চোটের কারণে স্বভাবতই খেলা হচ্ছে না নাহিদ রানা। তার অনুপস্থিতিতে এ ম্যাচে বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার দুই সঙ্গী মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
স্পিন বিভাগে রিশাদ হোসেনের সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকত। ধারণা করা হচ্ছিল এই ম্যাচ দিয়ে ওয়ানডে দলে অভিষেক হতে পারে মিস্ট্রি-স্পিনার আলিস আল ইসলামের। তবে একাদশে নেই তিনি। বাড়ল অভিষেকের অপেক্ষা
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক