Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মেসিকে নিয়ে স্কালোনির আক্ষেপ
চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, নাম আছে মেসিরও
আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি ঘোষণা, মেসিকে কী শেষবার মাঠে দেখা যাবে?
আর্জেন্টিনা দলে আসছে বড় পরিবর্তন!
ভাঙন ধরছে স্কালোনির কোচিং প্যানেলে!

কেমন হলো বিশ্বকাপের পরে আর্জেন্টিনার প্রথম স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : ছবি : এএফএ

বিশ্বকাপ শেষ হয়েছে ৪ মাস হতে চলল। বিরতি শেষে আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসিসহ তিন তারকা। ফলে স্কোয়াডে যে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, সেটি অনুমেয়ই ছিল। স্কালোনির স্কোয়াডেও দেখা গিয়েছে সেটাই। স্কোয়াডে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।

বিশ্বকাপ শেষে দলগুলো সাধারণত পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজায়। স্কালোনিও সেই পথেই হাটছেন। তবে গোলরক্ষকের জায়গায় এখনও কোনো পরিবর্তন আনতে চান না আর্জেন্টাইন কোচ। অবশ্য রক্ষণভাগে এনেছেন বেশ কিছু পরিবর্তন। নিষেধাজ্ঞার কারণে নাহুয়েল মোলিনা না থাকায় রাইট-ব্যাক পজিশনে ডাক পেয়েছেন পালমেইরাসের অগুস্তিন গিয়াই ও ভিয়ারিয়ালের হুয়ান ফয়থ। 

সান লরেঞ্জোর যুব একাডেমি থেকে উঠে আসা গিয়াই ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলের সঙ্গে ছিলেন। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়েও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ হয়নি। অন্যদিকে, গুরুতর চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করেন ২০২২ কাতার বিশ্বকাপে দলের সঙ্গে থাকা সাবেক এস্তুদিয়ান্তেস ডিফেন্ডার ফয়থ।

এবার আর্জেন্টিনার স্কোয়াডে সবচেয়ে বড় চমক রোমান ভেগা। বার্সেলোনা বি ও আর্জেন্টিনা জুনিয়র্সের সাবেক এই লেফট-ব্যাক প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০২৫ সালে রাশিয়ার ক্লাব জেনিতে পাড়ি জমান ভেগা।

স্কালোনির সময়ে সিনিয়র জাতীয় দলে আগে ডাক না পেলেও আর্জেন্টিনার জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে রোমান ভেগার। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি। সেই দলের সতীর্থ ছিলেন ভালেন্তিন বারকো ও গিয়াইও।

বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়া অনূর্ধ্ব-২৩ দলের আরও চার ফুটবলারকে এবার জাতীয় দলে ডাকা হয়েছে। তারা হলেন- ফিওরেন্তিনার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, রোমার মাতিয়াস সোলে ও সান্তিয়াগো কাস্ত্রো। অবশ্য বিশ্বকাপের আগে চারজনই আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। আর এবার তাদের মধ্যে কয়েকজন মাঠে নামারও সুযোগ পেতে পারেন।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে সাবেক রিভার প্লেটের খেলোয়াড় মাস্তানতুয়োনো ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় স্কালোনির পরিকল্পনায় তার অবস্থান কিছুটা পিছিয়ে যায়। ফলে ২০২৬ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার।

অন্যদিকে, ২০২৫ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় প্রেস্তিয়ান্নির। তবে চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়াসের সঙ্গে বিতর্কিত ঘটনার জেরে পাওয়া নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে খেলা হয়নি তার। বেনফিকার হয়ে বর্তমানে ভালো ফর্মে থাকা এই ফরোয়ার্ড অবশ্য আবারও জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করছেন।

রোমা থেকে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মাতিয়াস সোলে ও সান্তিয়াগো কাস্ত্রো। দুজনেরই লক্ষ্য আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক। সোলে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন। আর ভেলেসের যুব একাডেমি থেকে উঠে আসা স্ট্রাইকার কাস্ত্রো বেঞ্চে ছিলেন উরুগুয়ের বিপক্ষে মন্তেভিদিওতে আর্জেন্টিনার জয়ের ম্যাচে।

সবমিলিয়ে অনেকটা তরুণ দল নিয়েই ২০৩০ বিশ্বকাপের দল গোছানো শুরু করছেন লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার : আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, হয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার : এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনজালেস, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

ফরোয়ার্ড : হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।

আর্জেন্টিনা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা ফুটবল দল

১৬ সেপ্টেম্বর ২০২৬
চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, নাম আছে মেসিরও
১৫ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি ঘোষণা, মেসিকে কী শেষবার মাঠে দেখা যাবে?
১৩ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনা দলে আসছে বড় পরিবর্তন!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ
  2. হাফটাইমে গোলশূন্য বাংলাদেশ-মিয়ানমার, আক্রমণে এগিয়ে মিয়ানমার
  3. সোমবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
  4. মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
  5. বাবরের কঠোর সমালোচনায় ওয়াসিম আকরাম
  6. ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন অধিনায়ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x