টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ
ম্যাচের শুরু থেকে শেষ--পাকিস্তানের ওপর আক্রমণ বজায় রাখল বাংলাদেশ। প্রতি কোয়ার্টারেই আদায় তরে নিল গোল। পুরো সময়ে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। জুনিয়র হকি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) জুনিয়র হকি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে থাকে বাংলোদেশ। ফলাফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। প্রথেম কোয়ার্টারেই গোল আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের দশম মিনিটেই ফিল্ড-প্লে থেকে পাকিস্তানের জালে বল জড়িয়ে দেন আইরিন আক্তার।
দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। গোল পেতেও দেরি হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকেই ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। ম্যাচের ১৯তম মিনিটে ১২ কাট ব্যাক থেকে দারুণ শটে বল জালে জড়ান এমা নাদিরা।
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের মেয়েদের সামনে বাঁধা তৈরি করতে পারেনি পাকিস্তান। ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ৩-০ করেন অধিনায়ক সারিকা রিমন।
এই কোয়ার্টারের শেষদিকে এক গোল পরিশোধ করে পাকিস্তান। ম্যাচের ৪১তম মিনিটে ফিল্ড-প্লে থেকে গোল করে পাকিস্তান। তবে তাদের সেই খুশি বেশি সময় স্থায়ী হয়নি। ২ মিনিট পরই আবারো পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। স্কোরলাইন ৪-১ করেন কনা।

স্পোর্টস ডেস্ক