Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৪, ১৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৪, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
জোহানেসবার্গ টেস্ট: দিনের শেষটা নিজেদের করল বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: তিন ঘণ্টা উইকেটশূন্য বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের
জোহানেসবার্গ টেস্ট: মাথায় বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন হাসান মাহমুদ
জোহানেসবার্গ টেস্ট: পঞ্চাশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্ট

মুমিনুলের জাদুতে ভাঙল ২০২ রানের জুটি

স্পোর্টস ডেস্ক
২০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৪, ১৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৪, ১৬ নভেম্বর ২০২৬
আউট হলেন হামজা। ছবি: এএফপি

চার বোলারকে দিয়েও যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই বোলিংয়ে পরিবর্তন আনলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল তুলে দিলেন বাঁহাতি স্পিনার মুমিনুল হকের হাতে। আর অধিনায়কের সেই সিদ্ধান্ত কাজে লাগাতে এক ওভারও অপেক্ষা করতে হলো না তাকে। নিজের প্রথম ওভারেই উইকেট এনে দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন মুমিনুল। ভাঙল জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যানের ২০২ রানের দুর্দান্ত জুটি।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৯  ওভারে ২ উইকেট হারিয়ে ২২৫ রান। 

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে এইডেন মার্করামের উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপর হামজা ও অ্যাকারম্যানের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের চার বোলারকে সামলে নির্বিঘ্নে রান তুলছিলেন দুজন। তাদের জুটি ক্রমেই বড় হচ্ছিল, আর উইকেটের জন্য অপেক্ষা বাড়ছিল বাংলাদেশের।

এমন পরিস্থিতিতে বোলিংয়ে মুমিনুলকে নিয়ে আসেন শান্ত। বাঁহাতি স্পিনে নিজের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি। অফ স্টাম্পের সামান্য বাইরে পিচ করা বলটি টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। জুবায়ের হামজা সেটি ডিফেন্ড করার চেষ্টা করেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের গ্লাভসে। সহজ ক্যাচটি নিতে ভুল করেননি লিটন। তাতেই থামে হামজার ইনিংস।

৮৩ রান করে সাজঘরে ফেরেন হামজা। একই সঙ্গে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ২০২ রানের গুরুত্বপূর্ণ জুটি। দীর্ঘ সময় ধরে উইকেট না পাওয়া বাংলাদেশের জন্য এটি ছিল বড় স্বস্তির মুহূর্ত। মুমিনুলের প্রথম ওভারেই পাওয়া এই সাফল্যে নতুন করে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হলো সফরকারীদের।

অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছেন মার্কাস অ্যাকারম্যান। হামজার বিদায়ের আগেই নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় ধৈর্যের পরীক্ষা নিয়ে ব্যক্তিগত জীবনের অন্যতম স্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার।

তিন ঘণ্টা উইকেটশূন্য বাংলাদেশ

মার্করাম ফিরে যাওয়ার পর ক্রিজে এসে একসঙ্গে ব্যাটিং সামলাচ্ছেন জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন দুজন। বাংলাদেশের বোলারদের সামলে নিয়মিত রান তুলছেন তারা। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন অ্যাকারম্যান। এবার তার পথ অনুসরণ করে ফিফটি তুলে নিয়েছেন হামজাও।

চা বিরতির পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন হামজা। তার এই ফিফটিতে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। অন্য প্রান্তে অ্যাকারম্যানও চালিয়ে যাচ্ছেন নিজের সাবলীল ব্যাটিং। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ক্রমেই বাড়ছে স্বাগতিকদের সংগ্রহ। 

এদিকে উইকেটের খোঁজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একে একে ব্যবহার করেছেন দলের চার বোলারকেই। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজদের দিয়ে চেষ্টা চালিয়েও হামজা-অ্যাকারম্যান জুটি ভাঙতে পারেননি তিনি। বোলাররা খুব একটা চাপ তৈরি করতে না পারায় স্বাগতিক ব্যাটারদের আত্মবিশ্বাসও বাড়ছে।

উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের জন্য অপেক্ষা বেড়েছে, আর স্বাগতিক ব্যাটাররা হয়েছেন আরও আত্মবিশ্বাসী। তাসকিন, হাসানসহ দলের চার বোলারকেই ব্যবহার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনো বোলারই হামজা ও অ্যাকারম্যানের জুটি ভাঙতে পারেননি। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান। 

অন্যদিকে ক্রিজে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রেখেছেন অ্যাকারম্যান। দ্রুত রান তোলার পথে তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতকও। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন হামজা। দুজনের দায়িত্বশীল ও কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চাশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

মাঝে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন তাসকিনও। তার বলে জুবায়ের হামজার প্যাডে বল লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। তবে রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি অল্পের জন্য স্টাম্প মিস করত।

এরপর হাসান মাহমুদের পরের ওভারের প্রথম দুই বলেই হামজাকে নিয়ে দুটি রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু প্রথমটিতে ইম্প্যাক্ট ছিল স্টাম্পের বাইরে, আর দ্বিতীয়টিতে বল স্টাম্প মিস করত। ফলে পরপর দুটি রিভিউ হারায় বাংলাদেশ।

এর আগে হাসানের বোলিংয়ে ঘটে যায় অস্বস্তিকর এক ঘটনা। তার করা ১৬ তম ওভারের ৩য় বলে মার্কাস একারম্যানের জোরালো স্ট্রেইট ড্রাইভে বল আঘাত হানে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। মাঠে ছুটে আসেন ফিজিও, দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে সুখবর হলো, কিছুক্ষণ পর আবারও বোলিংয়ে ফেরেন হাসান।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

১ ঘন্টা আগে
দিনের শেষটা নিজেদের করল বাংলাদেশ
৩ ঘন্টা আগে
তিন ঘণ্টা উইকেটশূন্য বাংলাদেশ
৪ ঘন্টা আগে
উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে আশার আলো দেখছে বাংলাদেশ
  2. বেন্টন-অ্যাটকিনসনের নৈপূন্যে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
  3. জোহানেসবার্গ টেস্ট: লিটন-হৃদয়ের ব্যাটে ভর করে চা-বিরতিতে বাংলাদেশ
  4. জোহানেসবার্গ টেস্ট: আবারও রাবাদার তোপের মুখে বাংলাদেশ
  5. এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ
  6. মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x