Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
জোহানেসবার্গ টেস্ট: উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের
জোহানেসবার্গ টেস্ট: মাথায় বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন হাসান মাহমুদ
জোহানেসবার্গ টেস্ট: পঞ্চাশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্ট: শুরুতেই মার্করামকে ফেরালেন হাসান মাহমুদ
জোহানেসবার্গ টেস্ট: চারশতে থামল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্ট

তিন ঘণ্টা উইকেটশূন্য বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৬ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সামনে যেন অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেট পাওয়ার পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আর কোনো সাফল্যের দেখা পায়নি সফরকারীরা। একের পর এক ওভার পার হলেও ভাঙছে না জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যানের জুটি। দুজনের ব্যাটেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। অ্যাকারম্যানের পর এবার অর্ধশতকের দেখা পেয়েছেন হামজাও। 

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিলেন হাসান মাহমুদ। কিন্তু সেই সাফল্যের পর থেকেই উইকেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৮ রান। 

মার্করাম ফিরে যাওয়ার পর ক্রিজে এসে একসঙ্গে ব্যাটিং সামলাচ্ছেন জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন দুজন। বাংলাদেশের বোলারদের সামলে নিয়মিত রান তুলছেন তারা। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন অ্যাকারম্যান। এবার তার পথ অনুসরণ করে ফিফটি তুলে নিয়েছেন হামজাও।

চা বিরতির পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন হামজা। তার এই ফিফটিতে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। অন্য প্রান্তে অ্যাকারম্যানও চালিয়ে যাচ্ছেন নিজের সাবলীল ব্যাটিং। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ক্রমেই বাড়ছে স্বাগতিকদের সংগ্রহ। 

এদিকে উইকেটের খোঁজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একে একে ব্যবহার করেছেন দলের চার বোলারকেই। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজদের দিয়ে চেষ্টা চালিয়েও হামজা-অ্যাকারম্যান জুটি ভাঙতে পারেননি তিনি। বোলাররা খুব একটা চাপ তৈরি করতে না পারায় স্বাগতিক ব্যাটারদের আত্মবিশ্বাসও বাড়ছে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

১ ঘন্টা আগে
উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের
২ ঘন্টা আগে
মাথায় বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন হাসান মাহমুদ
২ ঘন্টা আগে
পঞ্চাশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে আশার আলো দেখছে বাংলাদেশ
  2. বেন্টন-অ্যাটকিনসনের নৈপূন্যে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
  3. জোহানেসবার্গ টেস্ট: লিটন-হৃদয়ের ব্যাটে ভর করে চা-বিরতিতে বাংলাদেশ
  4. জোহানেসবার্গ টেস্ট: আবারও রাবাদার তোপের মুখে বাংলাদেশ
  5. এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ
  6. মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x