টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের খোঁজে থাকবে টাইগার যুবারা। ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
আজ শনিবার (৭ নভেম্বর) পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ যুব দল।
একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আজকে বাংলাদেশ। আল রাফির বদলে শাকিল খান থাকবে একাদশে। শুরু থেকেই ভালো ব্যাটিং করে বড় সংগ্রহ গড়ে তোলার লক্ষ্য থাকবে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। অন্যদিকে, নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চাইবে শ্রীলঙ্কার বোলাররা। দুই দলের এই লড়াইয়ে শুরুটা কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একাদশ
ফারিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন, আল আমিন হোসেন, আবদুল্লাহ আল মুহি, শেখ আতীকুর রহমান, জারিফ সিয়াম, রাকিবুল হোসেন, রবিউল হাসান আনিক, রুবায় ইসলাম রিজন,শাকিল খান ও তাফিউল আলম তামিম।

স্পোর্টস ডেস্ক