Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:১০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ২১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ২১ জুলাই ২০২৬
আরও খবর
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর
বিশ্বকাপ মাতানো ১০ আফ্রিকান তারকা
বিতর্ক উড়িয়ে ফিফার রিপোর্ট, মেলেনি ম্যাচ পাতানোর প্রমাণ
ওলমোর কাছে ক্ষমা চাইবেন আর্জেন্টিনার সহকারী কোচ

দেশে ফিরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত টিম আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১:১০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ২১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ২১ জুলাই ২০২৬
দেশে ফেরার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় আর্জেন্টিনা ফুটবল দলকে। ছবি : এএফপি

চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তেরা। ফাইনালে নিষ্প্রভ পারফরম্যান্সে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সোনালি ট্রফি হাতছাড়া করেছে লিওনেল মেসিরা।

এবার বিশ্বকাপের ফাইনালে হারের বেদনা সঙ্গী করেই দেশের মাটিতে পা রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। ফাইনালের রেশ কাটতে না কাটতেই নিউইয়র্ক থেকে বুয়েনস আইরেসের উদ্দেশ্যে রওনা হয় আলবিসেলেস্তেরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিনিস্ত্রো পিস্তোরিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফুটবলারদের বহনকারী বিমানটি।

তবে পুরো দল একসঙ্গে দেশে ফেরেনি। স্কোয়াডের ১৬ জন ফুটবলার আর্জেন্টিনা পৌঁছেছেন। বাকি ১০ জন ফুটবলার আমেরিকা থেকেই সরাসরি নিজ নিজ ক্লাবে যোগ দিতে বা ছুটি কাটাতে অন্যান্য দেশে চলে গেছেন। এ ছাড়া লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাবে খেলা তারকারাও আমেরিকা থেকেই নিজেদের গন্তব্যে পাড়ি জমান।

বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের অনেকটা রাজকীয়ভাবেই বরণ করে নেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়েতে ‘গ্রেনেডিয়ার রেজিমেন্ট’-এর সদস্যরা তাদের বিখ্যাত গান ‘মুচাচোস’-এর সুরে বরণ করে নেন দলকে। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছাদখোলা বাসে করে দলটিকে নেওয়া হয় ‘লিওনেল আন্দ্রেস মেসি’ ট্রেনিং সেন্টারে।

এসময় রাস্তার দুপাশে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত প্ল্যাকার্ড, পতাকা ও স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। ফাইনাল হারলেও দেশের বীরদের বরণ করে নিতে কোনো কমতি রাখেনি সমর্থকরা।

যদিও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো জমকালো উদযাপনের পরিকল্পনা ছিল না, তবুও ভালোবাসার টানে ট্রেনিং সেন্টারের বাইরে উপচে পড়েছিল মানুষের ভিড়। ট্রফি হাতছাড়া হলেও এই দলটি যেভাবে দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন সমর্থকরা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাঠে প্রতিটি মুহূর্তে আমরা দেশের মানুষের সমর্থন অনুভব করেছি। এমন একটি জাতির প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত, যারা কখনো আমাদের ওপর বিশ্বাস হারায়নি। শিরোপা ধরে রাখতে না পারলেও, এই বন্ধন যেকোনো জয়ের চেয়েও অনেক বেশি মূল্যবান।’

আর্জেন্টিনা ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা ফুটবল দল

২৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর
২৩ জুলাই ২০২৬
ওলমোর কাছে ক্ষমা চাইবেন আর্জেন্টিনার সহকারী কোচ
২৩ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে তোলপাড়!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গার্দিওলাকেই দেখা যাবে ইতালির ডাগআউটে?
  2. বিদায়ের পথে রোনালদো
  3. বিশ্বকাপ মাতানো ১০ আফ্রিকান তারকা
  4. বিশ্বকাপ শেষে এখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?
  5. বিতর্ক উড়িয়ে ফিফার রিপোর্ট, মেলেনি ম্যাচ পাতানোর প্রমাণ
  6. ওলমোর কাছে ক্ষমা চাইবেন আর্জেন্টিনার সহকারী কোচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x