যে ৭৪ জন ফুটবলারে আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখছেন স্কালোনি
লিওনেল মেসির বিদায়ের পর নতুন প্রজন্মকে ঘিরে আর্জেন্টিনার ভবিষ্যৎ গড়ার কাজে পুরোদমে নেমে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি ও তার দল। মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলো মিলিয়ে মোট ৭৪ জন ফুটবলারের একটি তালিকা তৈরি করেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য মাতিয়াস মান্না।
আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় পর্যবেক্ষণের পরিধি শুধু মূল দলের পরিচিত মুখদের মধ্যেই আটকে নেই। স্কালোনির কোচিং স্টাফের অন্যতম সদস্য মাতিয়াস মান্নার প্রকাশ করা একটি মানচিত্রে সেই চিত্রই ফুটে উঠেছে। সেখানে দেখা গেছে, আলবিসেলেস্তেদের সিনিয়র দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে বর্তমানে মোট ৭৪ জন ফুটবলার কোচিং স্টাফের নজরে আছেন।
এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে সপ্তাহজুড়ে চলা অনুশীলনের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ভিডিও বিশ্লেষক ও ট্যাকটিক্যাল সহকারী মান্না। সেসব ছবির মাঝেই ছিল একটি বিশেষ ডায়াগ্রাম বা মানচিত্র, যেখানে সিনিয়র, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ দলের পর্যবেক্ষণে থাকা ফুটবলারদের নাম সাজানো হয়েছে।
তালিকা অনুযায়ী, জাতীয় দলের মূল স্কোয়াডে রয়েছেন ২৮ জন ফুটবলার। এ ছাড়া অনূর্ধ্ব-২০ দলে ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে ২২ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—মাঠের সব পজিশন বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।
মূল স্কোয়াডে চারজন গোলরক্ষকের সঙ্গে আছেন নয়জন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও আটজন ফরোয়ার্ড। অনূর্ধ্ব-২০ দলে চারজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও পাঁচজন ফরোয়ার্ড জায়গা পেয়েছেন।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করা যুবা দলটির তালিকায় রয়েছেন তিনজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও চারজন ফরোয়ার্ড।
সর্বশেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নানা কারণে খেলতে না পারা বেশ কয়েকজন তারকাও আছেন এই তালিকায়। চোটের কারণে ছিটকে যাওয়া ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্টিনেসের নাম যেমন রয়েছে, তেমনি নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকা লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনাকেও রাখা হয়েছে।
এ ছাড়া সর্বশেষ উইন্ডোতে স্কোয়াডে ডাক না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোও কোচিং স্টাফের ভবিষ্যৎ ভাবনায় আছেন।
তালিকায় জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের তিন তরুণ—লিওনেল ফ্লোরেস, মিল্টন দেলগাদো ও তোমাস আরান্দা। আতলেতিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রস্তুতির কারণে এই উইন্ডোর প্রীতি ম্যাচগুলোতে তাদের রাখা হয়নি।
কর্দোবায় কোস্টা রিকাকে ৭-০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের পরের আন্তর্জাতিক ম্যাচ আগামী বছরের মার্চে। যেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তার আগেই মূল দল ও বয়সভিত্তিক পর্যায়ের এই বড় পুল নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি।
আর্জেন্টিার মূল দলের ২৮ জন
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (চেলসি), জেরোনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।
ডিফেন্ডার : নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিও), রোমান ভেগা (জেনিত), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুজেন), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), অ্যারন আনসেলমিনো (চেলসি), আগুস্তিন জিয়াই (পালমেইরাস), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট)।
মিডফিল্ডার : মাক্সিমো পেরোনে (কোমো), এসেকিয়েল ফার্নান্দেস (বায়ার লেভারকুজেন), ভালেন্তিন বার্কো (চেলসি), এনসো ফার্নান্দেস (ম্যানচেস্টার সিটি), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), এসেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), নিকো পাস (কোমো)
ফরোয়ার্ড : জানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভার প্লেট), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হোসে লোপেস (পালমেইরাস), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (ফিওরেন্তিনা), মাতিয়াস সুলে (রোমা), জিওভানি সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)।
অনূর্ধ্ব-২০ দলের ২৪ জন
গোলরক্ষক : মাক্সিমো লেগুইসামোন (তিগ্রে), দামিয়ান তালাভেরা (সান লরেঞ্জো), রামিরো বুরাত্তি (রিভার প্লেট), আগুস্তিন কোর্তেস (ভেলেস)
ডিফেন্ডার : হোয়াকিন সালাস (তাইয়েরেস), লুকাস আয়ালা (ইউনিয়ন), গনসালো এস্কুদেরো (রেসিং), হুয়ান আরায়াগো (ইন্দিপেন্দিয়েন্তে), মাতেও মার্তিনেস (রেসিং), ইগনাসিও ওভান্দো (রোজারিও সেন্ট্রাল), ভালেন্তিন লোসা (দেফেন্সা ই হুসতিসিয়া), এলিয়াস ভেরন (রোজারিও সেন্ট্রাল)
মিডফিল্ডার : ব্রুনো গালাস্সি (লাৎসিও), আলেহান্দ্রো তেইয়ো (রেসিং), ফাকুন্দো কারিসো (আর্জেন্টিনোস জুনিয়র্স), জেরোনিমো গোমেস মাতার (নিওয়েলস), ফ্রাঙ্কো পেরেস (বোকা জুনিয়র্স), ফাকুন্দো গুচ (নিওয়েলস), রামিরো তুলিয়ান (বেলগ্রানো)
ফরোয়ার্ড : ফাকুন্দো হাইনিকোস্কি (আর্জেন্টিনোস জুনিয়র্স), ভালেন্তিন দাভিলা (তাইয়েরেস), ফ্রাঙ্কো দোমিঙ্গেস (এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা), ইয়ান সুবিয়াব্রে (তিগ্রে), অ্যালেক্স ভেরন (ভেলেস)
অনূর্ধ্ব-১৭ দলের ২২ জন
গোলরক্ষক : ভালেন্তিন রেইগিয়া (আর্জেন্টিনোস জুনিয়র্স), থিয়াগো পারগা (হুরাকান), কেভিন বায়েস (আলদোসিভি)
ডিফেন্ডার : বাউতিস্তা রোলদান (তাইয়েরেস), সিমোন এস্কোবার (ভেলেস), অ্যালেক্স কারদোসো (লানুস), বাউতিস্তা হিমেনেস (রিভার প্লেট), মাতেও মেন্দিসাবাল (বানফিল্ড), আলভারো গুইচ (রোজারিও সেন্ট্রাল), হুলিও কোরিয়া (বোকা জুনিয়র্স), থিয়াগো পেরেস (হুরাকান)
মিডফিল্ডার : মাতেও সানচেস (বোকা জুনিয়র্স), আলান আলকারাস (আর্জেন্টিনোস জুনিয়র্স), জিওভান্নি বারোনি (তাইয়েরেস), মার্কোস অর্টিস (বেলগ্রানো), বেনহামিন ভায়েহো (ভেলেস), মাথেও মাচুকা (ইন্দিপেন্দিয়েন্তে), গালো এস্কোবার (রিভার প্লেট)
ফরোয়ার্ড : হুয়ান ক্রুস পোলিসেয়া (ভেলেস), এমিলিয়ানো বারিওনুয়েভো (বোকা জুনিয়র্স), ফাকুন্দো সালিনাস (ভেলেস), তোবিয়াস গোইতিয়া (রিভার প্লেট)

স্পোর্টস ডেস্ক