জাপানের বিপক্ষেও নেইমার বেঞ্চে, অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
হেক্সা মিশনের নকআউট লড়াইয়ে আজ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘ করে শেষ ষোলোর এই ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।
সোমবার (২৯ জুন) রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে ঘোষিত দলে তাকে বেঞ্চে রেখেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে যে একাদশ মাঠে নেমেছিল, জাপানের বিপক্ষেও সেই একাদশেই আস্থা রেখেছেন ইতালিয়ান এই কোচ। গোলপোস্টের নিচে থাকছেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালাইস ও ডগলাস সান্তোস।
মাঝমাঠে খেলবেন ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগের দায়িত্বে থাকছেন রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাপানের বিপক্ষেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালাইস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক