বিকেলে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা
নভেম্বরের ফিফা উইন্ডোতে চারজাতির টুর্নামেন্ট খেলবে ব্রাজিল। জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছে সিঙ্গাপুর। নাম দেওয়া হয়েছে- ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ – দ্য কালাং ফুটবল সিরিজ’। আয়োজক সিঙ্গাপুরের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্যারাগুয়ে আর জাপান। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান।
আজ শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে ব্রাজিল-জাপানের লড়াই। ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো স্পোর্টসজিফাইসহ অন্যান্য থার্ডপার্টি প্ল্যাটফর্মে দেখতে পারবেন ম্যাচটি।
এদিকে এ পর্যন্ত দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১২ ম্যাচে, জাপান একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে ব্রাজিল। দলটির অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৭তম স্থানে। তবে বিশ্বকাপের বাইরে সর্বশেষ লড়াইয়ে জাপানের জয় ব্রাজিলের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জাপানের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও এসতাভাও উইলিয়ানের দিকে বিশেষ নজর থাকবে। তাদের পারফরম্যান্সের ওপর ম্যাচের ফল অনেকটাই নির্ভর করতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকতে পারেন পেদ্রো মরিসকো। রক্ষণভাগে টগলাস সান্তোষ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, জায় কুনহা ও ওয়েসলি। মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ও আন্দ্রে সান্তোষ এবং আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রয়ান ও এসতাভাও উইলিয়ানের খেলার সম্ভাবনা রয়েছে। এটি সম্ভাব্য একাদশ, চূড়ান্ত লাইনআপ নয়।

স্পোর্টস ডেস্ক