Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২২ জুন ২০২৬
আরও খবর
দ. কোরিয়াকে অপেক্ষায় রেখে প্রথমবার নকআউটে দ. আফ্রিকা
অর্ধশতাব্দীর বেশি অপেক্ষার পর বিশ্বকাপে হাইতির গোল
৯৮১ দিনের লড়াই শেষে ফিরলেন ব্রাজিলের প্রাণভোমরা
মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, খেলা কবে?

বেলজিয়ামকে রুখে দেওয়া কে এই ইরানি গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২২ জুন ২০২৬
ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ছবি : এএফপি

বেলজিয়াম কমতি রাখেনি আক্রমণের। যতভাবে সম্ভব, চেষ্টা করেছে সবই। বেলজিয়ামের একের পর এক বুলেট গতির শট আছড়ে পড়ছিল ইরানের বক্সে। ম্যাচটিতে ২৩টি শট নেয় বেলজিয়াম, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। কিন্তু সেই ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বেলজিয়ান ফরোয়ার্ডদের মুখে হতাশার ছাপ। ম্যাচ শেষে স্কোরশিট গোল শূন্য। কারণ, গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আলিরেজা বেইরানভান্দ। ইরানের গোলরক্ষক।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রোববার (২১ জুন) দিনগত রাতে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইরান। এ ম্যাচের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠেছেন ইরানের গোলরক্ষক। বলা চলে, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা বেলজিয়ামের বিপক্ষে ইরানের রক্ষণভাগকে একাই সামলেছেন বেইরানভান্দ। পারফরম্যান্সের জন্য পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

রাতারাতি তারকাখ্যাতি পাওয়া আলিরেজার জীবন সহজ ছিল না। অর্থকষ্টে ঘর ছেড়েছেন ছোটবেলায়। যাযাবর পরিবারের সন্তান হওয়ায় মায়ার টান বুঝে ওঠার আগেই পেটের টান বুঝেছেন। কখনও গাড়ি পরিষ্কার করেছেন, কখনও টেনেছেন পাথর। খিদে মিটেছে, শক্তপোক্ত হয়েছে শরীর। সেই শক্তি আর সংযমের প্রমাণ দিলেন বিশ্বকাপের মঞ্চে।

সাতটি সেভ করে বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। ইরানের লোরেস্তান প্রদেশের এক যাযাবর কুর্দি রাখাল পরিবারে জন্ম আলিরেজার। কিশোর বয়সে ঘর ছেড়ে তেহরানে চলে যান ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে।

তেহরানে এসে দীর্ঘদিন ফুটবল ক্লাবগুলোর সামনে রাস্তায় ঘুমাতেন, গাড়ি পরিষ্কার করা, ফ্যাক্টরিতে কাজ করা—এসব কঠিন জীবন পেরিয়ে তিনি ধীরে ধীরে পেশাদার ফুটবলে জায়গা করে নেন।

শুধু পেনাল্টি সেভ বা গোলপোস্ট পাহারাই নয়, আলিরেজার হাত ও পায়ের শক্তিও এক বিস্ময়। দূরপাল্লার থ্রো ও কিকের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড রয়েছে তার নামে। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফুটবলে হাত দিয়ে ইতিহাসের সবচেয়ে দূরে (২০০.১৪ ফুট) বল ছোড়ার অনন্য রেকর্ড গড়েন তিনি। এর পাশাপাশি সবচেয়ে দীর্ঘ ড্রপ-কিকের (২৫৫.৯৫ ফুট) বিশ্বরেকর্ডটিও এই ইরানি তারকার দখলে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ইরান ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২ ঘন্টা আগে
দ. কোরিয়াকে অপেক্ষায় রেখে প্রথমবার নকআউটে দ. আফ্রিকা
৩ ঘন্টা আগে
অর্ধশতাব্দীর বেশি অপেক্ষার পর বিশ্বকাপে হাইতির গোল
৪ ঘন্টা আগে
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, খেলা কবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেভাবে নকআউট পর্বে খেলবে তৃতীয় হওয়া দলগুলো
  2. কে এই নকুকা, মাঠের বাইরে কঙ্গোর সবচেয়ে পরিচিত মুখ
  3. নেইমারের আপডেট জানালো ব্রাজিল
  4. ইরানের জন্য সুখবর
  5. মুনিওজের গোলে কলম্বিয়ার নকআউট টিকিট নিশ্চিত
  6. রোনালদোর দাপুটে বার্তা ‘আই এম ব্যাক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x