বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বাদ দিলে পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে ছিল আর্জেন্টিনা দল। গ্রুপ পর্বের বৈতরণী সহজেই পার করার পর নকআউট পর্বের ম্যাচগুলোতে একের পর এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে সবার নজর কাড়ে তারা। আর এই পুরো যাত্রায় ফাইনাল বাদে প্রতিটি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করে দারুণ অবদান রেখেছিলেন মহাতারকা লিওনেল মেসি।
গ্রুপ পর্ব থেকে শুরু করে বিশ্বকাপের শেষ পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলে ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। শুধু তাই নয়, এই আসরেই নিজের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের হ্যাটট্রিকের স্বাদও পেয়েছিলেন মেসি। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজে জালের দেখা না পেলেও দলের করা দুটি গুরুত্বপূর্ণ গোলেই চমৎকার দুটি অ্যাসিস্ট করেছিলেন এই আর্জেন্টাইন জাদুকর।
তবে এত সব অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ার পরও ব্যক্তিগত বা দলীয় বড় কোনো পুরস্কারের ওঠেনি মেসির হাতে। তার চেয়ে দুটি গোল বেশি অর্থাৎ ১০ গোল করে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট নিজের করে নেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আর চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলের অধিনায়ক রদ্রি জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
ব্যক্তিগতভাবে মেসি কোনো ট্রফি বা পুরস্কার হাতে না পেলেও, তাকে নিয়েই এবার সাহসী মন্তব্য করলেন স্পেনের বিশ্বকাপজয়ী তরুণ তারকা লামিন ইয়ামাল।
মেসির প্রশংসা করে ইয়ামাল বলেন, ‘যদিও সবাই এটা ভালো করেই জানে যে তিনি ফুটবল ইতিহাসেরই সেরা, কিন্তু এবারের বিশ্বকাপে তিনি যেভাবে খেলেছেন, এমন এক লিজেন্ডারি পারফরম্যান্স সত্যি বলতে কেউ আশা করেনি।’
ইয়ামাল বলেন, ‘আমার মতে, আর্জেন্টিনা দলে এমনিতেই অনেক ভালো ভালো মানের খেলোয়াড় রয়েছে, কিন্তু মাঠে মেসি সবাইকে বহুদূর পেছনে ফেলে দিয়েছেন। আমার চোখে তিনিই ছিলেন এই বিশ্বকাপের প্রকৃত সেরা খেলোয়াড়।’

স্পোর্টস ডেস্ক