Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১০:১৭, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১০:১৭, ০৯ মে ২০২৬
আরও খবর
‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
মেসিকে ছাড়িয়ে শীর্ষে রাফিনিয়া
৫০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মেসি!
টিভি ও অনলাইনে আজকের যত খেলা

রিয়ালের সর্বনাশে বার্সেলোনার পৌষ মাস

স্পোর্টস ডেস্ক
১০:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১০:১৭, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:০৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১০:১৭, ০৯ মে ২০২৬
রিয়াল মাদ্রিদের জার্সিতে ফেডেরিকো ভালভার্দে। ছবি : এএফপি

মাঠের পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের দ্বন্দ্বে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। অনুশীলনের সময় রীতিমতো হাতাহাতিতে জড়িয়েছেন মাঝ মাঠের দুই কাণ্ডারি ফেডেরিকো ভালভার্দে ও অরেলিয়েঁ চুয়ামেনি। এ ঘটনায় হাসপাতালেও যেতে হয়েছে ভালভার্দেকে।

গত বৃহস্পতিবারের এই ঘটনায় রিয়াল শিবিরে তো বটেই, পুরো ফুটবল দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সাধারণত অনুশীলন কিংবা ড্রেসিংরুমের ঘটনাগুলো নিজেদের মধ্যেই সমাধান করে ফেলা হয়। তবে রিয়ালের এই ঘটনা মিডিয়ায় আসায় বেশ লজ্জায়ই পড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

রিয়ালের পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই মিডফিল্ডারের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) সকালে প্রথম দলের অনুশীলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ফেডেরিকো ভালভার্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মাথায় আঘাত পেয়েছেন ভালভার্দে। সুস্থ হতে রিয়ালের উরুগুইয়ান এই তারকাকে অন্তত ১০ থেকে ১৪ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। যে কারনে আগামীকাল রোববার (১০ মে) দিনগত রাতে বার্সেলোনার বিপক্ষে দুই দলের ঐতিহ্যের লড়াই ‘এল ক্লাসিকো’তে ভালভার্দেকে মাঠে দেখা যাবে না।

রিয়াল মাদ্রিদের এই অস্থিরতা বার্সেলোনার জন্য শাপেবর হয়ে দাঁড়িয়েছে। লা লিগার শিরোপার দৌড়ে বার্সা আগে থেকেই সুবিধাজনক অবস্থানে আছে। রোববারের এল ক্লাসিকোতে জিতলেই লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। এমন ম্যাচে ভালভার্দের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা রিয়ালের জন্য বড় ধাক্কা।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ভালভার্দে বলেন, ‘অনুশীলনে আমার ও এক সতীর্থের মধ্যে একটি ঘটনা ঘটে। প্রতিযোগিতার চাপ আর ক্লান্তি থেকেই আসলে ছোট বিষয়টি বড় হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমগুলোতে এমন ঘটনা অহরহ ঘটে এবং তা নিজেদের মধ্যেই সমাধান হয়ে যায়। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ একজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবরটি দ্রুত ছড়িয়ে দিচ্ছে। যেহেতু রিয়াল মাদ্রিদ এখন শিরোপাশূন্য মৌসুম পার করছে এবং সব সময় আতশি কাচের নিচে থাকে, তাই তিলকে তাল করা হচ্ছে।’

ভালভার্দে আরও লিখেছেন, ‘আজ আমাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে অসাবধানতাবশত একটি টেবিলের কোনায় আমার মাথায় আঘাত লাগে। এতে কপালে সামান্য কেটে যাওয়ায় নিয়ম মেনে হাসপাতালে যেতে হয়। আমার সতীর্থ আমাকে কখনোই আঘাত করেনি, আমিও তাকে মারিনি। তবে আমি বুঝতে পারছি, আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে বা এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল—এমনটা বিশ্বাস করা আপনাদের জন্য অনেক সহজ। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।’

রিয়াল মাদ্রিদ লা লিগা বার্সেলোনা

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

২২ সেপ্টেম্বর ২০২৬
‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
০৭ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার পরীক্ষার আগে সুখবর পেল রিয়াল মাদ্রিদ
০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের প্রস্তাব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা
  2. এশিয়ান গেমস: শেষ ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, ফিরছে খালি হাতেই
  3. ‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
  4. প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
  5. এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
  6. কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x