Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
টিভি ও অনলাইনে আজকের যত খেলা
ইন্টার মিলানের ম্যাচসহ আজকের যত খেলা
অপ্রতিরোধ্য বার্সেলোনার টানা পঞ্চম জয়
অ্যাতলেটিকোর স্কোয়াড থেকে বাদ পড়লেন আলভারেজ
ভারত-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা

‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’

স্পোর্টস ডেস্ক
০১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি 

লা লিগার ম্যাচ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর নানা বিতর্ক। তবে এবার রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের ডার্বির পর রেফারিং নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে অ্যাতলেটিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোর বিষয়টি নিয়ে।

স্প্যানিশ ফুটবলভিত্তিক অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে ম্যাচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, ম্যাচের প্রথমার্ধেই অ্যাতলেটিকোর দুই খেলোয়াড় লাল কার্ড দেখতে পারতেন। এমনকি আলোচক জাভিয়ের তিন্তো ঘটনাটিকে লা লিগার ইতিহাসের অন্যতম বড় রেফারিং বিতর্ক হিসেবে উল্লেখ করেছেন।

রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তিন্তো বলেন, ম্যাচের ৪০ মিনিটের মধ্যেই অ্যাতলেটিকো নয়জনের দলে পরিণত হওয়ার কথা ছিল। তিনি বলেন, “স্প্যানিশ লা লিগার ম্যাচে আমি যত রেফারিং বিতর্ক দেখেছি, এটি তার মধ্যে সবচেয়ে বড়। ৪০ মিনিটের মধ্যে দুটি লাল কার্ড না দেওয়া, এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

তার মতে, অ্যাতলেটিকো নয়জনের দলে পরিণত হলে ১১ বনাম ৯ অবস্থায় ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারত। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের বড় ব্যবধানে জয়ের সুযোগও তৈরি হতো।

তবে অনুষ্ঠানের অন্য আলোচকেরা শুধু রেফারিংকে রিয়াল মাদ্রিদের সমস্যার কারণ হিসেবে দেখছেন না। ফার্নান্দো পোলো মনে করেন, রেফারি নিয়োগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো লিগের রেফারিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তার মতে, রিয়ালের ম্যাচে এখন মূল আলোচনার বিষয় হওয়া উচিত দলটির পারফরম্যান্স, রেফারিং-সংক্রান্ত কোনো ষড়যন্ত্র নয়।

অনুষ্ঠানে হোসে মরিনিওর বক্তব্য নিয়েও আলোচনা হয়। নাচো লাবার্গার মতে, ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অর্টিজ আরিয়াসকে রেফারি হিসেবে নিয়োগ দেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। তার দাবি, ম্যাচের চাপ সামলাতে রেফারি সমস্যায় পড়েছিলেন।

এদিকে জর্জে লিয়ানো আরও সরাসরি রিয়ালের পারফরম্যান্সের সমালোচনা করেন। তার মতে, রিয়াল মাদ্রিদের খেলায় বর্তমানে কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা নির্দিষ্ট ধরন দেখা যাচ্ছে না। রেফারিং বিতর্ককে দলের দুর্বল পারফরম্যান্সের অজুহাত হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি।

আন্তোনিও সানজের মতে, রিয়ালের সমস্যার পেছনে বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্সও একটি কারণ। অন্যদিকে, পেপে পাসকেস উল্লেখ করেন, আট ম্যাচে কঠিন দুটি অ্যাওয়ে মাঠে গিয়ে রিয়াল দুটিতেই হেরেছে। তার মতে, আগের মৌসুমগুলো থেকে চলে আসা অ্যাওয়ে ম্যাচের সমস্যাগুলোও এখনো পুরোপুরি সমাধান করতে পারেনি রিয়াল।

রিয়াল মাদ্রিদ লা লিগা অ্যাতলেটিকো মাদ্রিদ

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

০৭ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার পরীক্ষার আগে সুখবর পেল রিয়াল মাদ্রিদ
০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের প্রস্তাব
০২ সেপ্টেম্বর ২০২৬
কবে এল-ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অস্ট্রেলিয়াকে হারিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ দ. আফ্রিকার
  2. আসিয়ান কাপ : সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের
  3. শচীনকে পেছনে ফেলার দিনে কোহলির বিস্ফোরক সেঞ্চুরি
  4. পুরোনো ঠিকানায় সোহান, মুশফিক-হৃদয়রা কে কোথায়?
  5. ইংল্যান্ডে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
  6. বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেল পর্তুগাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x