Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মেসির বিদায়ী ম্যাচে সমর্থকদের তোপের মুখে এএফএ সভাপতি
বিদায়বেলায় যেসব উপহার পেলেন মেসি
মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন হবে নেইমারের?
মেসির বাঁ পায়ে লেখা ছিল আমাদের বেড়ে ওঠার গল্প
মেসিকে নিয়ে সাবেক ক্লাবগুলোর বার্তা

মেসিকে ছাড়িয়ে শীর্ষে রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক
১৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বার্সেলোনার জার্সিতে রাফিনিয়া। ছবি : এএফপি

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সেলোনা। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ-- তাদের থামাতে পারছে না কেউ। বার্সার এই উড়ন্ত ছন্দের পেছনের নায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চলতি মৌসুমে একের পর এক প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জাল খুঁজে নিচ্ছেন তিনি। এতেই বার্সেলোনার‍ ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন রাফিনিয়া।

নিজেদের ইতিহাসে প্রথমবার মৌসুমের প্রথম ৬ ম্যাচে ২৮ গোল করেছে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে তাদের চেয়ে বেশি গোলের রেকর্ড আছে কেবল এক দলের। ১৯৪০-৪১ মৌসুমে প্রথম ৬ ম্যাচে ৩২ গোল করেছিল সেভিয়া। গোলের দিকে এগিয়ে থাকলেও তারা সবগুলো ম্যাচ জেতেনি। কিন্তু বার্সা নিজেদের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে ৭-২ গোলে রেসিং স্যান্টান্ডারকে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল বার্সালোনা। এই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এছাড়া জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল করেছেন একটি করে গোল।

ক্যারিয়ারের প্রাইম টাইমে লিওনেল মেসি যেভাবে বার্সেলোনাকে নেতৃত্ব দিতেন, রাফিনিয়াও ঠিক সেভাবেই বার্সেলোনাকে নেতৃত্ব দিচ্ছেন। মৌসুমের শুরুতেই রাফিনিয়া যেন ছুটছেন রেকর্ড ভাঙার নেশায়। ইতোমধ্যে ভেঙেছেনও সেটি।

২০১২-১৩ মৌসুমে কাতালানদের হয়ে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এক যুগেরও বেশি সময় পর সেই পরিসংখ্যানকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল ১১টি। সঙ্গে ৩ অ্যাসিস্ট। অর্থাৎ সাত ম্যাচেই সরাসরি ১৪ গোলে অবদান ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার।

লা লিগাতেও রাফিনিয়ার শুরুটা যেন মেসির স্মৃতিই ফিরিয়ে আনছে। বার্সেলোনার হয়ে ২০১৭-১৮ মৌসুমে লিগের প্রথম ছয় ম্যাচে ৯ গোল করেছিলেন মেসি। এরপর আর কোনো বার্সা খেলোয়াড় ছয় ম্যাচে ৯ গোলের মাইলফলক ছুঁতে পারেননি। এবার মেসির সেই কীর্তির পাশে নিজের নাম লিখিয়েছেন রাফিনিয়া। প্রথম ছয় ম্যাচে তার গোলও ৯টি।

তবে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সতীর্থ লামিনে ইয়ামালের সঙ্গে রাফিনিয়ার বোঝাপড়াটাও নজর কাড়ছে। চলতি লা লিগায় দুজন মিলে করেছেন ১৬ গোল, যা স্পেনের শীর্ষ লিগে গত ৮৬ বছরে কোনো আক্রমণ জুটির সর্বোচ্চ গোলসংখ্যা। এর আগে ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার ক্যাম্পানাল (১২ গোল) ও তোরেনতেগুই (৭ গোল) জুটি ৬ ম্যাচে করেছিল ১৯ গোল।

শুধু রাফিনিয়া-ইয়ামাল নয়, বার্সেলোনার আক্রমণভাগের সামগ্রিক ধারও এবার চোখে পড়ার মতো। লা লিগায় নিজেদের প্রথম ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে বার্সা। ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে। এই ছয় ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন মোট সাতজন খেলোয়াড়।

গোলের এই উৎসব অবশ্য শুধু লিগেই সীমাবদ্ধ নেই। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচসহ মৌসুমের প্রথম সাত ম্যাচে ফ্লিকের দল করেছে ৩৩ গোল। টানা পাঁচ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল পেয়েছে বার্সেলোনা।

ফুটবল পরিসংখ্যানবিদ ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, কোনো মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৩৩ গোল করার নজির বার্সেলোনার ছিল না গত ১১১ বছর ধরে। 

আর লা লিগার ইতিহাসেও তৈরি হয়েছে আরেকটি বিরল রেকর্ড। স্প্যানিশ শীর্ষ লিগের প্রথম ছয় ম্যাচ জিতে অন্তত ২৮ গোল করার কীর্তি এর আগে কোনো দলই গড়তে পারেনি।

রাফিনিয়া বার্সেলোনা লিওনেল মেসি

সংশ্লিষ্ট সংবাদ: রাফিনিয়া

০৭ সেপ্টেম্বর ২০২৬
রোনালদোকে পেছনে ফেলে মেসির পাশে বসলেন রাফিনিয়া
০৬ সেপ্টেম্বর ২০২৬
বড় রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে
০৫ সেপ্টেম্বর ২০২৬
ইয়ামালসহ ৫জনকে অধিনায়ক হিসেবে বেছে নিল বার্সেলোনা
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ডি ভিলিয়ার্স?
  2. মেসিকে নিয়ে সাবেক ক্লাবগুলোর বার্তা
  3. সেরা অস্ত্রকে হারিয়ে নিজের ভবিষ্যৎ জানালেন স্কালোনি
  4. বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন মেসি
  5. কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন রোনালদো
  6. ফুটবলকে বিদায়ের পর মেসির পরিকল্পনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x