Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
আরও খবর
এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
হঠাৎ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বার্তা বাটলারের?
হার দিয়েই এশিয়ান কাপের মিশন শেষ হলো বাংলাদেশের
বাঁচা-মরার ম্যাচে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
চমক দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে একাদশ সাজাল বাংলাদেশ

নারী এশিয়ান কাপ

উজবেকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশকে মেলাতে হবে সমীকরণও

স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নারী ফুটবলাররা। ছবি : বাফুফে

দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল এখন লাল-সবুজের পতাকা উড়াচ্ছে এশিয়ান মঞ্চে। নারী এশিয়ান কাপে শক্তিশালী দুই প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে নেহাতই মন্দ করেনি বাংলাদেশ। ফলাফল যাই হোক মাঠের ফুটবলে লড়াইয়ের প্রতিচ্ছবি দেখা গেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। সমীকরণ মেলানোর এই ম্যাচে আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার পার্থে মাঠে নামবে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

গ্রুপের তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান। তবুও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে উজবেকিস্তান আছে ৪৯ নম্বরে। বিপরীতে বাংলাদেশের অবস্থান ১১২তম।

চলমান এশিয়ান কাপের তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপের সঙ্গে তৃতীয়স্থানে থাকা সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। সেই তালিকায় এখনো ক্ষীণভাবে বেঁচে আছে বাংলাদেশের নাম। তবে সেজন্য অবশ্য বাংলাদেশকে মেলাতে হবে জটিল সমীকরণ।

শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানোর বিকল্প নেই আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের সামনে। শুধু হারালেই হবে না, মেলাতে হবে গোল ব্যবধান। অর্থাৎ বড় ব্যবধানে হারাতে হবে উজবেকদের।

এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। বর্তমানে দুই ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। একই অবস্থা উজবেকিস্তানেরও। কোনো পয়েন্ট না থাকলেও উজবেকিস্তান (-৬) গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের তিন নম্বরে। আর বাংলাদেশ (-৭) আছে চার নম্বরে।

প্রতিপক্ষ মোটেও সহজ নয়, তবুও বাংলাদেশের সমর্থকরা আশা দেখছেন সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। নারী এশিয়ান কাপের বাছাইয়ে র‌্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

চলমান এশিয়ান কাপেও প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হেরেছিল মোটে ২ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারলেও মন্দ খেলেনি পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশ নারী ফুটবল দল নারী এশিয়ান কাপ এএফসি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ফুটবল দল

১০ মার্চ ২০২৬
এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
০৯ মার্চ ২০২৬
হঠাৎ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বার্তা বাটলারের?
০৯ মার্চ ২০২৬
বাঁচা-মরার ম্যাচে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
  2. বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে শূলে চড়ালেন শেহজাদ
  3. জাতীয় দল নিয়ে আবেগী বার্তা নেইমারের
  4. শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
  5. সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
  6. সিরিজ জিতে যা বললেন মিরাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x