Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
জানা গেল কবে মিলবে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা দায়েরের নির্দেশ নেতানিয়াহুর
না খেলেই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
কোচ মিকি আর্থারকে নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানের সাবেক পেসারের
পিসিবি ছেড়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ হচ্ছেন অ্যাশলে নফকে

পাকিস্তানের ম্যাচ পেছাল এক ঘণ্টা, পাইক্রফট কি থাকছেন?

স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : এএফপি

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে খেলা মাঠে গড়াবে কি-না, এই নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত শত অনিশ্চয়তা কাটিয়ে ম্যাচটি মাঠে গড়াতে চলেছে। কিন্তু নির্দিষ্ট সময় থেকে এক ঘণ্টা পর খেলা শুরু হবে। বিভিন্ন সূত্র ধরে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অ্যান্ডি পাইক্রফটই এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। এখন এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়)। ম্যাচটির টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, সেটি এখন হবে ৭টায়। পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যে মাঠে পৌঁছে গেছে।

ম্যাচে অংশ নিতে পাকিস্তানের দলের হোটেল ছাড়ার কথা ছিল স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে। কিন্তু ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সোয়া ৫টার সময়ও হোটেল থেকে বের হয়নি পাকিস্তান দল। অন্যদিকে, নির্দিষ্ট সময়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গেছে আরব আমিরাত।

এই ম্যাচ নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবি মুখপাত্র আমির মির। তিনি জানান, ‘পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বর্তমানে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে বৈঠক করছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা পাইক্রফট ইস্যু নিয়ে আলোচনা করছেন ও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। আপাতত ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি এক্স-এ সংক্ষিপ্ত বার্তায় জানান, ‘আমরা পাকিস্তান দলকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বলেছি। এই মাঠেই হবে ম্যাচটি।’

এর আগে ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে নিষেধ করেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে। ম্যাচ শেষে পিসিবি অভিযোগ করেছিল, পাইক্রফট পক্ষপাতিত্ব করেন। সেই অভিযোগের জেরে পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

এই ঘটনায় পাইক্রফটকে আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে অপসারণের দাবি করে পিসিবি। কিন্তু আইসিসি পিসিবির দাবি প্রত্যাখ্যান করে। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এশিয়া কাপ পাকিস্তান ক্রিকেট দল আইসিসি
সর্বাধিক পঠিত
  1. অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় থেকে বিরতিতে ব্রাজিল
  2. চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ
  3. দশ বছর আগে কেমন ছিলেন ভিনিসিয়াস জুনিয়র?
  4. ফিফার বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ
  5. জানা গেল কবে মিলবে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
  6. ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x