Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৫ জানুয়ারি ২০২৫
স্পোর্টস ডেস্ক
১০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৫ জানুয়ারি ২০২৫
আরও খবর
ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন আনচেলত্তি
বিশ্বকাপ ট্রফি : একদিকে ব্রাজিলের ইতিহাস, অন্যদিকে ট্র্যাজেডি
নেইমারের অবসর নিয়ে নতুন তথ্য দিলেন তার বাবা
বছর শেষে ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?
নতুন রূপে ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৫ জানুয়ারি ২০২৫
স্পোর্টস ডেস্ক
১০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৫ জানুয়ারি ২০২৫
ব্রাজিল বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ম্যাচ। ছবি : এএফপি

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং উত্তেজনাকর এক লড়াই। ব্রাজিল বনাম আর্জেন্টিনার মাঠের যুদ্ধ। আবারও দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। তবে, লিওনেল মেসির উত্তরসূরীদের কাছে  কুপোকাত হলো সেলেসাওরা।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। দলকে জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি। একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।

ম্যাচের শুরুতেই তিন গোল দিয়ে ব্রাজিলকে ছিটকে দেয় আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে রিভার প্লেটের ইয়ার সুবিয়াব্রের করা গোলে অ্যাসিস্ট করেন ভ্যালেন্তিনো আকুনা। এরপর ৮ম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। এই গোলেও অ্যাসিস্ট করেন আকুনা।

মিনিট তিনেক পরে আত্মঘাতী গোল করে দলকে ৩-০ গোলে পিছিয়ে দেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো। যার ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। বিরতির পর ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা। যার ফলে আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি সেলেসাওরা।

মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। প্রতিযোগিতাটির ৭১ বছরের ইতিহাসে গতকাল রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনও তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল ৬-০ গোলে হেরেছিল ২০১৩ সালে। বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া।

জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। ৮৫ বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লদিও এচেভেরিরা।

ব্রাজিল ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাজিল ফুটবল দল

১৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ট্রফি : একদিকে ব্রাজিলের ইতিহাস, অন্যদিকে ট্র্যাজেডি
২০ ডিসেম্বর ২০২৫
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কবে, কখন-কোথায় খেলবে ব্রাজিল?
০৬ ডিসেম্বর ২০২৫
সহজ প্রতিপক্ষ পেল ব্রাজিল-আর্জেন্টিনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি
  2. গোলবারের অতন্দ্র প্রহরী থেকে ক্রীড়াঙ্গনের অভিভাবক আমিনুল
  3. রমজানে ইংলিশ ফুটবলে থাকবে ইফতারের বিরতি
  4. কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
  5. মন্ত্রিপরিষদে ডাক পেলেন আমিনুল হক
  6. জিরোনার কাছে হেরে রিয়ালকে ছোঁয়া হলো না বার্সার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x