ইতিহাস গড়া থেকে মাত্র এক গোল দূরে সালাহ
লিভারপুলে সোনালী অধ্যায় শেষ করে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এখন তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর জার্সিতে মাঠে মাতাচ্ছেন এই ফরোয়ার্ড। শুধু ক্লাব ফুটবলেই নয়, দেশের জার্সিতেও দ্যুতি ছড়াচ্ছেন মিশরের সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ বিশ্বকাপেও উজ্জ্বল ছিলেন তিনি। প্রথমবারের মতো তার দলকে নিয়ে গিয়েছিলেন নকআউট পর্বে।
বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭টি ক্লাবের হয়ে মোট ৬৫০টিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন সালাহ। গোল করেছেন ৩৩০টিরও বেশি। আর জাতীয় দলের ম্যাচগুলো যোগ করলে তার মোট ম্যাচ সংখ্যা দাঁড়ায় ৭৭০টিরও বেশি এবং গোলের সংখ্যা প্রায় চারশোর কাছাকাছি।
৩৪ বয়সী এই ফুটবলার এবার নতুন একটি রেকর্ডের সামনে। অপেক্ষা আর মাত্র একটি গোলের। সালাহ যদি ম্যাচের নবম মিনিটে একটি গোল করতে পারেন, তাহলে বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে নির্ধারিত সময়ের সব মিনিটে (১-৯০ মিনিট) গোলের রেকর্ড গড়বেন তিনি।
সালাহর আগে মাত্র চারজন ফুটবলার এই রেকর্ডে নাম লেখাতে পেরেছেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, পোল্যান্ডের তারকা রবার্তো লেভানদোভস্কি, উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ এবং জাল্তানা ইব্রাহীমোভিজের এই রেকর্ড আছে।
আগামীকাল মাঠে নামবে সালাহর দল ট্রাবজোনস্পোর। এই ম্যাচের নবম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই রোনালদো-সুয়ারেজদের সঙ্গে এলিট ক্লাবে নাম লেখাবেন সালাহ।

ক্রীড়া প্রতিবেদক