Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ আগস্ট ২০২৬
আরও খবর
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
মেসিকে নিয়ে স্কালোনির আক্ষেপ
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
মেসিকে ছাড়িয়ে শীর্ষে রাফিনিয়া

মেসির অবসর নিয়ে যা বললেন আর্জেন্টিনা ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ আগস্ট ২০২৬
লিওনেল মেসিকে জড়িয়ে ধরে আছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। ছবি : এএফপি

বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়ে গেলেও লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই— মেসি কি তবে আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না?

অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া— পুরো বিষয়টিই মেসির একান্ত নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ সভাপতি ভক্তদের অনুরোধ করেছেন, এ নিয়ে অহেতুক তাড়াহুড়ো বা কোনো গুঞ্জন না ছড়াতে। তিনি মনে করিয়ে দেন, গত বিশ্বকাপের আগেও মেসির থাকা-না থাকা নিয়ে ঠিক একই ধরনের অনিশ্চয়তা ছিল।

কোচ লিওনেল স্কালোনির ওপর পূর্ণ আস্থা রেখে তাপিয়া বলেন, ‘মেসির ভবিষ্যৎ পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয়। আমাদের উচিত তাকে এখন শান্তিতে থাকতে দেওয়া। ২০২২ সালেও আমরা জানতাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। সে বরাবরই বলেছে, সে ম্যাচ ধরে ধরে এগোতে চায়।’

তাপিয়ার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা লিওর ক্যারিয়ারের অন্যতম সেরা এক রূপ দেখেছি এই বিশ্বকাপে। তাকে এখন নির্ভার হয়ে ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। এরপর সে যেটা ভালো মনে করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার আছে।’

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে মেসির জাদু ছিল দেখার মতো। টুর্নামেন্টে ৮ গোল আর ৪টি অ্যাসিস্ট করে তিনি নিজের জাত চিনিয়েছেন। সুইজারল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কঠিন ম্যাচেও মেসি ছিলেন দলের আসল কান্ডারি।

মেসির ভূয়সী প্রশংসা করে এএফএ সভাপতি আরও বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে লিওর পারফরম্যান্স ছিল দেখার মতো। আমার চোখে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় তিনিই। প্রতিটি ম্যাচে সে রেকর্ড গড়েছে। আর তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ও ভালোবাসা, সেটিই আমার সারাজীবনের সেরা প্রাপ্তি।’

লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

২০ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
১৭ সেপ্টেম্বর ২০২৬
মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
১৬ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মেসি!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ
  2. হাফটাইমে গোলশূন্য বাংলাদেশ-মিয়ানমার, আক্রমণে এগিয়ে মিয়ানমার
  3. সোমবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
  4. মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
  5. বাবরের কঠোর সমালোচনায় ওয়াসিম আকরাম
  6. ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন অধিনায়ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x