Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৪৪, ২৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৪৪, ২৮ আগস্ট ২০২৬
আরও খবর
আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি ঘোষণা, মেসিকে কী শেষবার মাঠে দেখা যাবে?
মেসির দৃষ্টিনন্দন গোলের পরও হতাশায় ডুবল মায়ামি
মেসির রেকর্ডের রাতে আলো ছড়ালেন লেভানদোভস্কিও
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো
স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন মেসি

আলোচনায় মেসির ছেলের ফ্রি-কিক আর উদযাপন

স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৪৪, ২৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৪৪, ২৮ আগস্ট ২০২৬

মাঠে জার্সির পেছনে ‘মেসি’ নামটা দেখলেই কিছুক্ষণের জন্য থেমে যান ভক্তরা। মনে করেন প্রিয় তারকা লিওনেল মেসির কথা। অপেক্ষা করেন দারুণ কিছুর। ভক্তদের হতাশ করেননি লিওনেল মেসির ছোট ছেলে চিরো মেসি। উপহার দিলেন ঠিক বাবার মতোই দারুণ এক মুহূর্ত। যা দ্রুতই চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আপাতত বাবার ক্লাব ইন্টার মায়ামির একাডেমিতেই খেলছেন চিরো মেসি। এই একাডেমির হয়েই খেলতে নেমে ফ্রি-কিক থেকে বাবার মতোই চোখ জুড়ানো একটি গোল করেছেন চিরো। নজর কেড়েছে গোলের পর তার উদযাপনও।

সম্প্রতি ‘ড্রিমস কাপ’-এ ইন্টার মায়ামি অনূর্ধ্ব-৮ দলের একটি ম্যাচ চলাকালীন ফ্রি-কিক নিতে বক্সের ঠিক বাইরে দাঁড়ায় আট বছর বয়সী চিরো। ফ্রি-কিক নেওয়ার আগে গোলপোস্টের দিকে তার তাকিয়ে থাকার ভঙ্গি যেন মনে করিয়ে দেয় মেসির নেওয়া বাঁ-পায়ের জাদুকরী ফ্রি-কিকগুলোর কথা।

চিরোর নিখুঁত শটে বল মানব প্রাচীর টপকে সোজা গিয়ে জায়গা করে নেয় জালে। ঠিক যেনো বাবার বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক গোলগুলোরই একটি। তাই স্বাভাবিকভাবেই চিরোর এমন গোলের পর ভক্তরা তুলনা টানছেন বাবা লিওনেল মেসির সঙ্গে।

মেসির সঙ্গে অবশ্য একটি পার্থক্য আছে চিরোর। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আর্জেন্টাইন তারকার দক্ষতা বেশি বাঁ-পায়ে। এই পায়ের জাদুতেই তিনি মুগ্ধ করেছেন গোটা ফুটবল বিশ্বকে। সেখানে চিরোর দক্ষতা বেশি ডান-পায়ে।

তবে আসল চমকটি ছিল গোলের পরের উদ্‌যাপনে। সতীর্থদের সঙ্গে উল্লাস করার সময় হঠাৎ করেই একজনের বাড়িয়ে দেওয়া একটি সানগ্লাস চোখে পরে নেয় চিরো। এরপর দুই হাত বুকের ওপর আড়াআড়ি করে বাকিদের সঙ্গে চমৎকার এক ভঙ্গিমায় পোজ দেয় চিরো। গোল যতটা নান্দনিক ছিল, তার চেয়েও বেশি রঙিন ছিল এই সেলিব্রেশন।

লিওনেল মেসির সন্তান হওয়ার সুবাদে চিরোর প্রতিটি পদক্ষেপে বাবার সঙ্গে তুলনা হওয়াটাই স্বাভাবিক। তবে এই খুদে তারকা কেবল বাবার পরিচয়ের ওপর নির্ভর করে না। নিজে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েই সবার নজর কাড়ছে।

ফাইনাল ম্যাচে ওয়েস্টন এফসিকে ১০-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ড্রিমস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছিল চিরো। তবে শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টেই দারুণ করেছেন ‘খুদে মেসি’। যে কারনে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও নিজের করে নিয়েছে চিরো।

অবশ্য চিরো একা নয়, মেসি পরিবারের তিন ছেলেই ফুটবলকে ভালোবেসে বড় হচ্ছেন। তার দুই বড় ভাই থিয়াগো ও মাতেও-- দুজনেই ইন্টার মায়ামির যুব একাডেমির অংশ। কিংবদন্তি বাবার বর্ণিল ক্যারিয়ারের ছায়ার নিচে থেকে তিন ভাই এখন নিজেদের মতো করে ফুটবলটা উপভোগ করছেন।

মাত্র আট বছর বয়সী এক শিশুর ভবিষ্যৎ কোন পথে হাঁটবে, তা এখনই নিশ্চিত করে বলা মুশকিল। তাছাড়া সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা টানাও খুদে এই তারকার ওপর বাড়তি একটা চাপ তৈরি করতে পারে। তবে আপাতত সেসবে না ভিড়ে মাঠে নিজের ফুটবল দারুণভাবে উপভোগ করছে চিরো।

লিওনেল মেসি ইন্টার মায়ামি

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

০৯ সেপ্টেম্বর ২০২৬
স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন মেসি
০৬ সেপ্টেম্বর ২০২৬
মায়ামির জার্সিতে মেসির নতুন রেকর্ড
০৫ সেপ্টেম্বর ২০২৬
একই দলে খেলবেন মেসি-রোনালদো!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেইমারের অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি
  2. জাতীয় দলের ক্যাম্প থেকে ৯ ফুটবলারকে চায় মোহামেডান
  3. কেন্টের হয়ে আর খেলা হচ্ছে না হাসান মাহমুদের
  4. ১৫ পয়েন্ট থেকে ১১ পয়েন্টই খোয়াল পাকিস্তান
  5. স্বপ্নের শিরোপা জিতলেন স্ফেরেফ
  6. ১০ গোল হজম করে যা বললেন বাংলাদেশের কোচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x