Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৭, ২৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৭, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
নাটকীয় ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ
সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
নেপালকে উড়িয়ে অস্ট্রেলিয়ায় শুভ সূচনা বাংলাদেশের
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
চার-ছক্কার তাণ্ডবে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৭, ২৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৭, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দল। ছবি : বিসিবি

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন জয়ের পর হার দেখেছিল বাংলাদেশ এইচপি দল। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে এক ম্যাচ পরই আবারো জয়ের ধারায় ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে পুনরুদ্ধার করল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথেম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে পেরেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ জয় পেয়েছে ২৩ রানের ব্যবধানে।

রান তাড়ায় নেমে আগ্রাসী শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম  ২.৫ ওভারেই ৩০ রান তুলে ফেলে কিউইরা। সেখান থেকে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রিপন মণ্ডল। ১০ বলে ২৪ রান করা ওপেনার কাটিনি ক্লার্ককে ফেরান সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে।

এরপর তিনে নামা ম্যাথিউ বয়লিকে নিয়ে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে কিছুটা শাসন করেন ওপেনার ম্যাক্স চূ। দ্বিতীয় উইকেটে অর্ধশত রাতের জুটি গড়েন তারা। এই জুটিতে সহজ জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। স্পিন ঘূর্ণিতে সেই স্বপ্ন ভেঙে দেন টাইগার স্পিনার রাকিবুল হাসান।

ম্যাচের নবম ওভারে ম্যাথিউই বয়লিকে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন রাকিবুল। ২২ বরে ৩১ রান করে ফেরেন এই কিউই ব্যাটার। এরপর ১৩তম ওভারের প্রথম বলে দ্বিতীয় শিকার ধরেন রাকিবুল। ফেরান চার নম্বরে নামা বেভন জ্যাকবসকে (১১ বলে ৮)। দুই বল পরই ফিরিয়ে দেন একপ্রান্ত আগলে রাখা ওপেনার চূ’কে। ৩৩ বলে ৪৪ রান করেন তিনি।

রাকিবুলের এই আক্রমণেই শেষ হয় নিউজিল্যান্ডের লড়াই। এরপর আর কোনো ব্যাটারই সেভাবে দায়িত্ব নিতে পারেননি। ছয় নম্বরে নামা জশ ক্লার্কসন চেষ্টা করলেও সেটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল আর রিপন মণ্ডল। একটি করে উইকেট গেছে মোহাম্মদ রুবেল আর আব্দুল গাফ্ফার সাকলাইনের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এইচপি দল। প্রথম ওভারেই কোনো রান করে ফিরে যান ওপেনার জিসান আলম। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ১৬ রান করে ফেরেন তিনি। চার নম্বরে নামা অধিনায়ক ইরফান শুক্কুরও দায়িত্ব নিতে পারেননি। ৪ বলে ৩ রান করেই ফিরে যান তিনি।

দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে যায় বাংলাদেশ। সেখান থেকে দায়িত্ব নেন তিনে নামা আরিফুল ইসলামিআর অভিজ্ঞ সাব্বির রহমান। এই দুজন মিলে গড়েন ৯০ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে আরিফুল ফিরলে ভাঙে এই জুটি। ৪৮ বলে ৭১ রান করে বিদায় নেন আরিফুল।

আরিফুল ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাব্বির রহমান। ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন তিনি। নিজেও তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত সাব্বির অপরাজিত থাকেন ৩৬ বরে ৬২ রানে।

এই জয়ের ফলে ৯ দলের এই টুর্নামেন্টে আবারও শীর্ষস্থান দখল করল লাল-সুবজের প্রতিনিধরা। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট বাংলাদেশ এইচি দলের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ এইচপি দল

সংশ্লিষ্ট সংবাদ: টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

৩০ আগস্ট ২০২৬
নাটকীয় ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ
২৯ আগস্ট ২০২৬
সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
  1. অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় থেকে বিরতিতে ব্রাজিল
  2. চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ
  3. দশ বছর আগে কেমন ছিলেন ভিনিসিয়াস জুনিয়র?
  4. ফিফার বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ
  5. জানা গেল কবে মিলবে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
  6. ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x