Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২৩:২৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:২৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ২১ আগস্ট ২০২৬
আরও খবর
আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা
অবসরে মেসি, আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?
এখন মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
আর্জেন্টিনার জার্সিতে মেসির হাতে উঠেছে যেসব শিরোপা
‘সর্বকালের সেরা’ মেসিকে বিদায় জানিয়ে সতীর্থদের আবেগঘন বার্তা

বিশ্বকাপে হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২৩:২৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:২৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ২১ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতি জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ছবি : এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বোতলবন্দি হয়ে পড়েছিল আর্জেন্টিনা। পুরো ম্যাচে লিওনেল মেসিদের খুঁজে পাওয়া ছিল দায়। শিরোপা হারিয়েছিল ১-০ ব্যবধানে। সেই হার মেনে নিতে পারেননি দুই আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। ম্যাচ শেষে সংঘর্ষে জড়ান স্পেনের ফুটবলারদের সঙ্গে।

সেই সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তদন্ত শেষে এবার ফলাফলও জানিয়েছে ফিফা। যেখানে বড় শাস্তি পেয়েছেন পারেদেস আর মোলিনা। ডিসিপ্লিনারি কমিটি পারেদেসকে ১০ ম্যাচ ও মোলিনাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে তাদের দুজনকেই ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে।

শুধু এই দুজনেই নয়, সংঘর্ষে জড়ানোর দায়ে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভি—উভয়কেই ১ ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ব্যক্তিগত শাস্তির পাশাপাশি আর্থিক ও মাঠের নিষেধাজ্ঞার মুখে পড়েছে খোদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। ডিসিপ্লিনারি কোড ভঙ্গের অভিযোগে এএফএকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া শাস্তিস্বরূপ আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচের অর্ধেক গ্যালারি দর্শকশূন্য রাখতে বলা হয়েছে, যার মধ্যে একটি ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে।

শুধু সংঘর্ষের ঘটনাই নয়, ম্যাচ শেষে খেলাধুলাবহির্ভূত কর্মকাণ্ড, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও আচরণের জন্যও শাস্তি দেওয়া হয়েছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে হওয়া ফাইনালের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও অফিশিয়ালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্তে ফিফা একজন প্রসিকিউটর নিয়োগ করেছিল, যার প্রতিবেদনের ভিত্তিতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শনের ঘটনায়ও বিতর্কে জড়িয়েছিল আর্জেন্টিনা। সেই ঘটনাও আমলে নিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

আর্জেন্টিনা ফুটবল দল ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা ফুটবল দল

২৯ আগস্ট ২০২৬
পারেদেস-মোলিনাদের নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা
০৪ আগস্ট ২০২৬
আবার কবে, কাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা?
২৫ জুলাই ২০২৬
সমর্থকদের প্রতি আর্জেন্টিনা ফুটবল সভাপতির বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উন্মোচন হলো বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি
  2. বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের সাফল্য, ৪ পদক অর্জন
  3. ‘গামিনিকে দোষ দিয়ে লাভ নেই’
  4. নারী এশিয়া কাপ: মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
  5. নারী এশিয়া কাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্কের শঙ্কা
  6. এশিয়ান গেমসের স্কোয়াডে শান্তকে রাখা নিয়ে যা বললেন সালাউদ্দিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x