সিএসই৫০ থেকে ছিটকে পড়ল ৭ ব্যাংক
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে সিএসই৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। তালিকায় নতুন সাতটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আগের সাতটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া সাতটি হলো ব্যাংক প্রতিষ্ঠান। আগামী ১১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিএসইর এএম-পিএন্ডসিআর (পিআরডি) তানিয়া বেগম এ তথ্য জানিয়েছে।
তানিয়া বেগম জানান, নতুন করে যুক্ত সাত কোম্পানি হলো—বিএসআরএম স্টিলস, বার্জার পেইন্টস বাংলাদেশ, ঢাকা ব্যাংক, ফাইন ফুডস, হাইডেলবার্গ মেটেরিয়ালস বিডি, তৌফিকা ফুডস এন্ড লভেলো আইসক্রিম এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি। ইনডেক্স থেকে বাদ যাওয়া সাত কোম্পানি হলো- আল-আরাফাহ ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক।
নতুন করে যুক্ত সাতটি কোম্পানিসহ ৫০টি কোম্পানি হলো—এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্যাংক এশিয়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি, বিকন ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, জিপিএইচ ইস্পাত, গ্রামীনফোন, হাইডেলবার্গ মেটেরিয়ালস বিডি, আইডিএলসি ফাইনান্স, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি), লাফার্জ হোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইনান্স, মারিকো বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ওয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রবি অ্যাক্সিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, সামিট পাওয়ার, তৌফিকা ফুডস এন্ড লভেলো আইসক্রিম,দি একমি ল্যাবরেটরিজ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন,উত্তরা ব্যাংক এবং ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
সিএসই-৫০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭৬ দশমিক ৪০ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৭২ দশমিক ৫৭ শতাংশ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর গত ছয় মাসের (জানুয়ারি-জুন) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৫৩ দশমিক ৭২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক