১২০ শতাংশ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, যমুনা অয়েলের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৮ টাকা ৫২ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২৭৮ টাকা ৮০ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯৪ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জানুয়ারি বেলা ১১ টায় আফতাবনগরে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক