উত্থানে প্রধান সূচক, লেনদেনও বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৫৭১ কোটি টাকায় চলে এসেছে। গতকাল রোববার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ছয় মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। পরে শেয়ার বিক্রির চাপে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ১৬ মিনিটে ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। পরে সেই সূচক পতন আরও বাড়ে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট। সেই সূচক পরে উত্থানে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে আট দশমিক ৯৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৬৭ দশমিক ৪২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক দুই দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১১৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১১৪ দশমিক ৮০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ২৭ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯১ হাজার ৫২২ কোটি আট লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৭১৬ কোটি এক লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১৫০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম কর্টনের ২১ কোটি ৪৯ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ২০ কোটি ৭৭ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ১৭ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৪ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৪৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকোর ১০ কোটি পাঁচ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সায়হাম কর্টনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক