Skip to main content
NTV Online
Dektop Mobile

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৪, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৪, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
বড় বিল্ডিং নয়, সরকার ‘হেলথ কার্ড’-এ জোর দিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
জলাতঙ্ক টিকার সংকট, দ্রুত সমাধানের কথা বলছে মন্ত্রণালয়
৪৬ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে ২ হাজার ৯৪১ রাজস্ব পদের প্রস্তাব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৪, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৪, ১১ আগস্ট ২০২৬

দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে ২ হাজার ৯৪১টি রাজস্ব পদ সৃজনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এসব পদ সৃষ্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে গতকাল (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ভবন নম্বর-০৩-এর ৩৩১ নম্বর কক্ষে সভাটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সভায় দেশের নয়টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন পদ সৃজনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

আলোচ্যসূচিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য ১ হাজার ১৯৬টি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’র জন্য ১ হাজার ৮টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল- নরসিংদীতে ৩৮৮টি, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল- চুয়াডাঙ্গায় ৫৩টি, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজারে ৬৫টি এবং ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব, কিশোরগঞ্জে ৭২টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর, কিশোরগঞ্জে ৬৫টি, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, ফেনীতে ৫৩টি এবং ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মহেশপুর, ঝিনাইদহে ৪১টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে। সবগুলো প্রতিষ্ঠানের প্রস্তাবিত পদ মিলে মোট ২ হাজার ৯৪১টি নতুন রাজস্ব পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তাবিত নতুন রাজস্ব পদ সৃজনের বিষয়টি পর্যালোচনা ও আলোচনা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নথি উপস্থাপনের মাধ্যমে পদ সৃজনের যৌক্তিকতা যাচাই করা হবে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভায় আলোচনা শেষে এসব প্রতিষ্ঠানে প্রস্তাবিত পদগুলো সৃজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন রাজস্ব পদ সৃজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপের তুলনায় প্রয়োজনীয় জনবল না থাকলে চিকিৎসাসেবা ও অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

নতুন পদ সৃজনের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের জনবল বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর ফলে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবার সক্ষমতা বাড়তে পারে। তবে সভায় প্রস্তাবিত ২ হাজার ৯৪১টি পদই চূড়ান্তভাবে অনুমোদিত হবে কি না, তা সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কোনো পদ অপরিবর্তিত রাখা, সংশোধন করা কিংবা সংখ্যা কম-বেশি করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা ও সেবার পরিধি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে নতুন রাজস্ব পদ সৃজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামীকাল সভায় প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সভার সিদ্ধান্তের পর প্রস্তাবিত পদগুলোর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

৩০ জুন ২০২৬
গণমাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না
২০ মে ২০২৬
ডিজিএফপি ও পিএসটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
০৯ মার্চ ২০২৬
আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২২৮
  3. ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০২ জন
  4. হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
  5. হামের উপসর্গ নিয়ে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ৯৪০
  6. ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x