হামে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৬ শিশু
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪১৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৯ জন।
আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর তিনজনই ঢাকা বিভাগের। দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।

নিজস্ব প্রতিবেদক