হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৩৫৮ শিশু।
আজ বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ শিশু ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯০ জনের।
এ ছাড়া এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৯৩৪ জন ও ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক