কানপাকা রোগ কেন হয়?
কানপাকা রোগ একটি প্রচলিত সমস্যা। কী কারণে এই রোগ হয়, এটি হলে কী করতে হবে, সে বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৬১তম পর্বে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কানপাকা রোগ কেন হয়?
উত্তর : কানপাকা রোগ হয় আপার রেসপেরেটোরি ট্রাক্ট ইনফেকশনের কারণে। যেমন টনসিলাইটিস, ল্যারিংজাইটিস, রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস—এখান থেকে ইনফেকশনটি টিউব বেয়ে কানে চলে যায়। সেখানে মধ্যকর্ণের প্রদাহ হয়। সেখান থেকে এর প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে টিমপেরিং মেমব্রেন যেটি থাকে, পর্দা থাকে, সেটি ফেটে এটি, অত্যন্ত সাধারণ ধরনের যে সিএসওএম, কানপাকা সেটি হয়।
আরেকটি হয় কোলিস্টেটোমাস রোগ। সেটি আপনার জন্মগতভাবেই শুরু হতে পারে। অথবা তার পরও আস্তে আস্তে বৃদ্ধি হতে পারে। কানের ইট্রাকশন তৈরি করে। এ দুটিই ক্ষতিকর। কারণ হলো, একটিতে সরাসরি জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, যদি এটা মস্তিষ্কে চলে যায়, অনেক সময়। আরেকটিতে ধীরে ধীরে কানের শ্রবণশক্তি নামতে থাকে। একটি পর্দা আছে, সেটিই যদি ফুটো হয়ে যায়, আচ্ছাদনটাই যদি না থাকে, তাহলে কী হবে? তাহলে আস্তে আস্তে ভেতরের যে অংশগুলো, সেগুলো নষ্ট হতে থাকে। কাজেই দুটো ধরনই ক্ষতিকর। দুটোরই আসলে শুরুতেই চিকিৎসা করা উচিত।

ফিচার ডেস্ক