Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
মো. জহির উদ্দিন
১০:২৮, ১০ অক্টোবর ২০১৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০১৬
মো. জহির উদ্দিন
১০:২৮, ১০ অক্টোবর ২০১৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০১৬
আরও খবর
কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়?
স্ক্রলেই নেতিবাচক খবরের ছড়াছড়ি, সতর্ক মস্তিষ্ক নাকি ক্লান্ত মন?
মন ভালো রাখতে চান? জেনে নিন ১০ উপায়
বর্ষাকালে মুড সুইং হওয়ার কারণ
যে ছয় অভ্যাস আপনাকে দুর্বল করে তুলছে

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক

মো. জহির উদ্দিন
১০:২৮, ১০ অক্টোবর ২০১৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০১৬
মো. জহির উদ্দিন
১০:২৮, ১০ অক্টোবর ২০১৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০১৬
মনেরও যত্ন নেওয়া প্রয়োজন। ছবি : বিসিএইচডটএনএইচএসডটইউকে

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জরিপ অনুযায়ী দেশের পূর্ণবয়সী মানুষের শতকরা ১৬ দশমিক ১ ভাগ মানসিকভাবে অসুস্থ। পুরো জনগোষ্ঠীর ওপর এই পরিসংখ্যান সত্য ধরে নিলে এখন দেশে আনুমানিক দুই কোটি ৭২ লাখ দুই হাজার ১৯৭ জন মানসিক রোগী আছেন। তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞের সংখ্যা অত্যন্ত সীমিত। দেশে দুইশজনের মতো মানসিক রোগের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট এবং ৪৫ জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ১৩৪ জন অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ৭৬ জন কাউন্সেলিং সাইকোলজিস্ট, ৬৬ জন এডুকেশনাল সাইকোলজিস্ট, ২২ জন শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত চাইল্ড সাইকোলজিস্ট, ১৯২ জন অকুপেশনাল থেরাপিস্ট, ৬৪ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ২১০ জন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, ২০০ জন বিএসএমএমইউ-এ অনারারি ট্রেইনিং ইন সাইকোথেরাপি প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী, ৫২ জন টিএ অ্যান্ড এনএলপি কাউন্সেলিং সার্টিফিকেটপ্রাপ্ত কাউন্সেলর ও স্বল্পমেয়াদি কাউন্সেলিং প্রশিক্ষণপ্রাপ্ত অজানা সংখ্যক কাউন্সেলররা রয়েছেন। মানসিকভাবে অসুস্থ এই বিপুল জনগগোষ্ঠীর সেবাদানে বিদ্যমান সেবাদাতার সংখ্য কত কম, তা সহজেই অনুমেয়।

দেশে যত মানসিক রোগী আছে, তার থেকেও কয়েক গুণ বেশি আছেন, যাঁরা তীব্র মানসিক চাপে আছেন। তাঁরা যদিও অসুস্থ নন, তবে ভবিষ্যতে অসুস্থ হওয়ার ঝুঁকিতে আছেন। এ ছাড়া ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস এগুলোর কোনো অভাব নেই। যোগ হয়েছে ভূমিকম্পের বিপদ। আছে জিম্মি হওয়া বা সহিংসতার বিপদ। মাঝেমধ্যে রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। এ ধরনের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিপদের সময় মানুষের মানসিক চাপ বাড়ে ও মানসিক রোগ হওয়ার ঝুঁকি বাড়ে।

এত অল্প সেবাদাতা নিয়ে কীভাবে আমরা এই ব্যাপক সংখ্যক মানুষের সেবা দেব? এরই সমাধান হিসেবে ‘ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ’ নামে একটি সংস্থা ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইড’ বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা বলে একটি ধারণাকে ব্যবহারের প্রস্তাব করছে। কেউ হাত ভেঙে গেলে বা কেউ আহত হলে যেমন সচেতন মানুষ তার প্রাথমিক পরিচর্যা করে সম্ভাব্য স্বল্প সময়ে চিকিৎসকের কাছে নেন, তেমনি মানসিক চাপ ও অসুস্থতারও প্রাথমিক পরিচর্যা করা সম্ভব। এ ধরনের পরিচর্যার জন্য দরকার ভালো মানুষ হওয়া, মানুষের জন্য মায়া থাকা ও ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইডের’ ওপর সীমিত প্রশিক্ষণ। এর জন্য মনোবিজ্ঞানী বা ডাক্তার কিছুই হওয়ার প্রয়োজন নেই। যে কেউই সাইকোলজিক্যাল ফাস্ট এইড দিতে পারেন। পৃথিবীর অনেক যুদ্ধ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগকবলিত দেশে এ ধরনের ফাস্ট এইড ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। আমরা এর সফল প্রয়োগ শুরু করতে পারি। এতে বিশেষজ্ঞ সেবার আগেই মানুষ একটা তাৎক্ষণিক প্রাথমিক সেবা পাবে। এতে তাঁর মধ্যে পুরোমাত্রায় মানসিক বিপর্যয় ঘটবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের এ বিষয়ক গাইডের মতে ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইডের’ নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে :

১.       বিপর্যস্ত বা বিপন্ন মানুষের জন্য বাস্তব সমর্থন দেওয়া। তবে জোর করে কোনো সমর্থন দেওয়া চলবে না।

২.       মানুষের কী প্রয়োজন এবং এই বিপন্ন মানুষগুলো নিজেদের কী প্রয়োজন মনে করছে, তা মূল্যায়ন করা।

৩.      মৌলিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা, যেমন : খাবার, পানি, তথ্য, আশ্রয় ইত্যাদির ব্যবস্থা করা।

৪.      মানুষের সুখ-দুঃখের কথা শোনা। তবে কথা বলার জন্য তাকে চাপ না দেওয়া।   

৫.      সান্ত্বনা ও সমর্থন দেওয়া।

৬.       প্রয়োজনীয় তথ্য দেওয়া, কী কী সাহায্য আছে তা জানানো।

৭.      অধিকতর যেন ক্ষতি না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করা, অর্থাৎ নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যারা ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইড’ দেবে তাদের মানুষ কতটা বিপন্ন হয়েছে, বিপন্ন হওয়ার প্রকৃতিটি কী, এই মানুষগুলোর জন্য কী কী প্রয়োজন, বিপন্ন মানুষের মধ্যে এমন ব্যক্তি বা গোষ্ঠী আছে কি না, যাদের কোনো বিশেষ প্রয়োজন আছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইড’ দেওয়ার সময় বৃদ্ধ, শিশু-কিশোর, যেই মানুষদের পঙ্গুত্ব আছে, যেমন : শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, গর্ভবতী মা—এ ধরনের মানুষদের প্রতি বিশেষ নজর দিতে হবে। সেবাদাতাদের যাঁদের তাঁরা সেবা দিচ্ছেন, সেই মানুষের প্রতি, তাদের ধর্ম ও সংস্কৃতির প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। সেবাদাতাদের নিজেদের যত্ন গ্রহণ সম্পর্কেও যত্নশীল হতে হবে। কোনো বড় ধরনের দুর্যোগের পর ত্রাণ তৎপরতায় অন্যান্য দলের সঙ্গে মিলে ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইড’ দেওয়া উত্তম। ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইড’ জটিল নয় মোটেও। ‘সাইকোলজিক্যাল ফাস্ট এইডের’ মতোই প্রায় একই ধরনের আরেকটি ধারণা হচ্ছে ‘মেন্টাল হেলথ ফাস্ট এইড’। বাংলাদেশে ‘ইনোভেশন ফর ওয়েলবিয়িং’ বলে একটি সংগঠন এর ওপর প্রশিক্ষণ দিচ্ছে। নেটে সার্চ দিলেই তাদের তথ্য পাওয়া যাবে।

১০ অক্টোবর ‘ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে ২০০৩ সাল থেকে নিয়মিত পালিত হয়ে আসছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরে এই দিবসের প্রতিপাদ্য হলো ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ : সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা’। এই স্লোগানটি বাস্তবায়ন করলে সীমিত জনশক্তি নিয়েও আমরা মানসিকভাবে অসুস্থ ও মানসিক অসুখের ঝুঁকিতে থাকা মানসিক চাপগ্রস্ত মানুষদের সেবা নিশ্চিত করতে পারব। মানসিক রোগীরা পূর্ণ মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে তাদের ন্যয্য সম্মান অর্জন করুন, আমরা সবাই সবার জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিই, জীবন সুন্দর হোক, বঞ্চনা ও বদ্ধমূল ভুল ধারণার অবসান হোক—সে প্রত্যাশায় শেষ করছি।

লেখক : সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  2. হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  3. রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  4. হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি
  5. ‘আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’
  6. ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x