হাঁটুতে বাতের ব্যথা, কীভাবে বুঝবেন
হাঁটুতে বিভিন্ন রকম ব্যথার মধ্যে বাতের ব্যথা একটি। কীভাবে বুঝবেন এই ব্যথা হচ্ছে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫১৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ওয়াকিল আহম্মেদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : হাঁটুতে ব্যথা হলেই সেটি বাতের ব্যথা কি না, তা কীভাবে রোগী বুঝতে পারবে?
উত্তর : রোগী তখনই বুঝবে বাতের ব্যথা, যখন তার কোনো আঘাতের ইতিহাস থাকবে না। আগে আঘাত পায়নি। বাতের ব্যথায় বিনা কারণে ব্যথা হয়। দেখা যায় ৪০ বছর বা এর আগে হাঁটুর ভেতরের দিকে ব্যথা প্রথম শুরু হয়। আঘাতের কোনো ইতিহাস তার থাকে না। তখনই বুঝতে হবে, সেটা বাতজনিত কারণে হয়। নারীদের ক্ষেত্রে দেখা যায় এই ব্যথা বেশি হয়।

ফিচার ডেস্ক