Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:০৭, ২৪ জুলাই ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:০৭, ২৪ জুলাই ২০১৬
আপডেট: ১২:০৭, ২৪ জুলাই ২০১৬
আরও খবর
তরুণীর পেটে দেড় কেজি চুলের কুণ্ডলী, অস্ত্রোপচারে অপসারণ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
কাল সারাদেশে হামের টিকা পাবে যারা
যেসব এলাকাকে হামের ‘হটস্পট‘ ঘোষণা করেছে সরকার
কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায় যে ৫ খাবার

ছড়াচ্ছে ডেঙ্গু জ্বর, প্রতিরোধ কী?

ডা. হুমায়ুন কবীর হিমু
১২:০৭, ২৪ জুলাই ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:০৭, ২৪ জুলাই ২০১৬
আপডেট: ১২:০৭, ২৪ জুলাই ২০১৬
ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতন হোন। ছবি : সংগৃহীত

ডেঙ্গু মশাবাহিত ভাইরাসজনিত জ্বর। চায়না মেডিকেল এনসাইক্লোপেডিয়ায় খ্রিস্টপূর্ব ২৫০ অব্দে এ রোগকে ওয়াটার পয়জন হিসেবে বর্ণনা করা হয়। ১৭৭৯-৮০ সালে এশিয়া, আমেরিকা ও আফ্রিকায় এটি মহামারী আকারে দেখা যায় বলে গবেষকরা জানিয়েছেন। আধুনিককালে ১৯৫৩ সালে ফিলিপাইন ও থাইল্যান্ডে এটি মহামারী হিসেবে দেখা দেয়। বিশ্বব্যাপী ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ এ রোগের ঝুঁকিতে আছে।

১৯৬০ থেকে ২০০৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা ব্যাপকভাবে জানা যায় ২০০০ সালে। সে সময় এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

এখন সময় ডেঙ্গু জ্বরের। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিবছর বৃষ্টি শুরু হলেই এ জ্বরে আক্রান্ত হন অনেকেই।

ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। মশাবাহিত এ রোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ডেঙ্গু ভাইরাস রক্তের সঙ্গে মশার দেহে চলে যায়। মশার শরীরে এ ভাইরাস বংশবৃদ্ধি করে। ৮-১০ দিন পর ওই মশা অন্য কাউকে কামড়ালে তার শরীরে ভাইরাস ঢুকে এ জ্বরে আক্রান্ত করে।

ডেঙ্গু যেহেতু ভাইরাসজনিত জ্বর, তাই এর লক্ষণও কিন্তু ভাইরাস জ্বরের মতো। হঠাৎ করেই প্রচণ্ড জ্বরে (১০৩-১০৪ ডিগ্রি) আক্রান্ত হন। সঙ্গে থাকে মাথাব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, চোখের নিচে ব্যথা (চোখ নড়ালে ব্যথা অনুভূত হয়)। শরীরে বা জয়েন্টে বেশি ব্যথা হয় বলে এ জ্বরের অন্য নাম ব্রেক বোন ফিভার। জ্বরের সঙ্গে শরীরে র‌্যাশ বা লালচে ভাব দেখা দেয়। সাধারণত জ্বরের দ্বিতীয় দিন থেকে ত্বক লালচে ভাব ধারণ করে। আমাদের ত্বকে র‌্যাশ এত ভালো বোঝা যায় না। জ্বর সাধারণত দুই থেকে সাত দিন পর কমে যায়। জ্বর কমে যাওয়া মানেই কিন্তু রোগমুক্তি নয়, বরং তা মারাত্মক আকার ধারণ করতে পারে।

জ্বর কমার দুই থেকে তিন দিন পরের সময় বেশি মারাত্মক। এ সময় জটিলতা দেখা দেয়। রক্তে অনুচক্রিকা কমে গেলে রক্তক্ষরণ শুরু হয়। এ সময়টাতে বেশি সচেতন থাকতে হয়। আক্রান্ত ব্যক্তি বারবার বমি বা রক্তবমি করতে পারে, পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে, চোখে রক্তজমাট বাঁধতে পারে।

এ ছাড়া শরীরের ভেতরে রক্তক্ষরণ হতে পারে। এ ক্ষেত্রে প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে, আলকাতরার মতো কালো দুর্গন্ধযুক্ত মল হতে পারে, মল ও প্রস্রাবের সঙ্গে রক্ত পড়তে পারে। একেই বলে ডেঙ্গু হেমোরোজিক ফিভার।

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হবে। চিকিৎসা শুরু করতে দেরি করলে আক্রান্ত ব্যক্তি শকে চলে যেতে পারে। সে ক্ষেত্রে রোগীর হাত-পা ঠান্ডা হয়ে যায়, নাড়ির গতি ও রক্তচাপ কমে যায়। আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হতে পারে, এমনকি মৃত্যুর মুখে পতিত হতে পারে। প্রতিবছর পাঁচ লাখ মানুষ ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হলেও মারা যান ২ দশমিক ৫ ভাগ মাত্র। সঠিক সময়ে চিকিৎসা করালে এ মৃত্যু রোধ করা সম্ভব। চিকিৎসা শুরু করতে দেরি হলে মৃত্যুহার ২০ শতাংশ হতে পারে।

ডেঙ্গু জ্বরের চিকিৎসা কিন্তু সাধারণ জ্বরের মতোই। বিশ্রাম নিতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল সেবন করতে হবে। তবে দিনে চারবারের বেশি নয়। জ্বর কমানোর জন্য বারবার শরীর মুছে বা স্পঞ্জিং করে দিতে হবে। জ্বরে পানিশূন্যতা দেখা দেয়। তাই প্রচুর পানি ও পানীয় জাতীয় খাবার, যেমন—ওরাল স্যালাইন, ফলের জুস, শরবত পান করতে হবে। তবে প্যাকেটজাত জুস পান না করাই শ্রেয়। অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। শরীর ব্যথা থাকলেও অ্যাসপিরিন বা অন্য ব্যথানাশক ওষুধ একেবারেই সেবন করা যাবে না। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ ধরনের রোগীদের ইনজেকশন দেওয়া যাবে না। এ ধরনের রোগীকেও প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। বমির কারণে অনেকে পানি পান করতে পারে না। তাদের ক্ষেত্রে শিরাপথে স্যালাইন দিতে হয়। ডেঙ্গু আক্রান্ত সব রোগীকেই কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে না। রক্তের প্লাটিলেটের পরিমাণ ১০ হাজারের কম ও শরীরে রক্তক্ষরণ হলে প্লাটিলেট কনসেন্ট্রেশন দেওয়ার প্রয়োজন হয়। হিমোগ্লোবিন ৫ গ্রাম/ ডেসিলিটারের কম, শিরার মাধ্যমে স্যালাইন দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে। হেমাটোক্রিটের মাত্রা ভালো থাকে, তবে হোল ব্লাড দেওয়া যেতে পারে। হোল ব্লাড দিলে হেমোকসসেন্ট্রেশন হয়ে রোগীর অবস্থা খারাপের দিকে যেতে পারে। তাই প্রয়োজন না থাকলে হোল ব্লাড দেওয়া ঠিক নয়। সিরাম অ্যালবুমিন ২ গ্রাম/ ডেসিলিটারের কম হলে, আক্রান্ত ব্যক্তি শকে গেলে প্লাজমা বা প্লাজমা সাবস্টিটিউ দিতে হয়। রক্তে প্লাটিলেট কাউন্ট ৫০ হাজারের নিচে নামা শুরু করলে রক্ত সংগ্রহে রক্তদাতাদের ঠিক করুন।

প্রতিরোধের সর্বোত্তম চিকিৎসা। প্রথম পদক্ষেপ হিসেবে নিজের ঘর ও আঙিনায় মশার উৎস ধ্বংস করুন। এডিস মশার বৈশিষ্ট্য হলো এরা পরিষ্কার জমা হওয়া পানিতে বংশবিস্তার করে। বর্ষাকালে বৃষ্টির পানি জমে গেলে সে পানিতে এরা বংশবিস্তার করে। প্লাস্টিকের পাত্র, পুরোনো ক্যান বা পাত্র, গামলা, টায়ার, ডাবের খোসা, গাছের কোটরে, ফুলের টবে, ছোট আবদ্ধ জায়গায় যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সুইমিংপুলের পানি প্রতিদিন পরিবর্তন করতে হবে। কারো অপেক্ষা না করে নিজ উদ্যোগে বাড়ির আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। সাধারণত ভোরে সূর্যোদয়ের আধঘণ্টার মধ্যে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়াতে পছন্দ করে। তাই এ দুই সময়ে মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। মশার কামড় থেকে রক্ষা পেতে মশারি ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তিকে মশা যেন কামড়াতে না পারে, এ জন্য মশারি ব্যবহার করুন। কোথাও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সন্ধান পেলে আশপাশের সবাইকে তা জানান এবং আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।

সর্বাধিক পঠিত
  1. দেশের ১০ জেলার সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম চালু
  2. ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৩৫
  3. হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
  4. ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
  5. হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  6. হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x