কোমর ব্যথা প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখুন
কোমর ব্যথা প্রতিরোধে ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি। কোমর ব্যথা প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক জিল্লুর রহমান। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
অধ্যাপক জিল্লুর রহমান এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০২তম পর্বে কথা বলেন।
প্রশ্ন : কোমর ব্যথা কমাতে রোগীদের খাদ্যাভ্যাস বা দৈনন্দিন জীবন যাপনের জন্য কোনো পরিবর্তনের কথা বলেন কি?
উত্তর : আসলে কেবল অস্ত্রোপচার বা ফিজিওথেরাপি কোমর ব্যথার মূল সমাধান নয়। খাদ্যাভ্যাস অবশ্যই একটি জরুরি জিনিস। কারণ, দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রে যাঁরা কোমর ব্যথায় ভোগেন, তাঁদের ওজন বেশি থাকে। এক নম্বর হলো, ওজন কমাতে হবে। দুই নম্বর হলো, কিছু শারীরিক কাজকর্ম করতে হবে। দীর্ঘক্ষণ বসা বা দীর্ঘক্ষণ দাঁড়ানো, এই বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। আধা ঘণ্টা হলেই বসলে দাঁড়াতে হবে, দাঁড়ালে বসতে হবে। নড়াচড়া করলে তার আস্তে আস্তে উন্নতি হয়। ভারী জিনিসপত্র টানা যাবে না। কোমর বাঁকা করে কোনো জিনিসপত্র টানা যাবে না। এইগুলো যদি শুরুতেই করা যায়, তাহলে দেখা যায় এসব কোমর ব্যথা থেকে বেঁচে যাওয়া যায়।

ফিচার ডেস্ক