বয়স বাড়ার কারণে চোখে সমস্যা : করণীয়
বয়স বাড়তে থাকলে চোখে বিভিন্ন সমস্যা হয়। যেমন ছানিপড়া, প্রেস বায়োপিয়া ইত্যাদি। এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ আবুল হাসান। বর্তমানে তিনি হারুন আই হাসপাতালে কর্নিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ৪০ বছরের পর চোখে যেসব ঝামেলা হয় সেগুলো সমাধানে করণীয় কী?
উত্তর : চল্লিশের পর প্রেস বায়োপিয়া হয়। এটি চশমা দিয়ে ঠিক করা যায় না। যদি দেখা যায় দূরেও সমস্যা আবার কাছেও সমস্যা, সেক্ষেত্রে ঝামেলা হয়। আর যদি এমন একটি পর্যায় হয় যে ৫০ বা ৬০ বছরের কাছাকাছি, রোগ নির্ণয় করে দেখা গেল তার ছানি হয়েছে, পাওয়ারেরও অনেক ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে ছানির অস্ত্রোপচার করে মাল্টিফোকাল লেন্স দিলে ঝামেলা একদমই চলে যাবে। অস্ত্রোপচার করে চোখ ঠিক করে ফেলা যাবে। এভাবে সাধারণত চল্লিশ বছরের পরের সমস্যা বা বয়স বাড়ার কারণের সমস্যাগুলো প্রতিকার করা যায়। এতে রোগীদের উপকার হয়।

ফিচার ডেস্ক