মস্তিষ্কের সমস্যায় সার্জিক্যাল চিকিৎসা কখন দরকার হয়?
মস্তিষ্কের সমস্যায় অনেক সময় সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৯তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মস্তিষ্কের সমস্যা, যেমন ব্রেইন টিউমার, ম্যানিনজাইটিসে সার্জিক্যাল চিকিৎসা কখন দরকার হয়?
উত্তর : ম্যানিনজাইটিস হলো মস্তিষ্কের একটি সংক্রমণ। সাধারণত এটি একটি ম্যাডিকেল রোগ। ম্যানিনজাইটিস টিউবারকুলোসিস হয়, টিবির ওষুধ দিলে ভালো হয়ে যায়। পুঁজ দিয়ে সংক্রমিত হলে অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যায়।
যদি দেখা যায় রোগীটা দেরি করে আমাদের কাছে এসেছে, অথবা রোগী ঠিকমতো চিকিৎসা নিচ্ছে না বা সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসক, সঠিক ওষুধ প্রয়োগ করল না, এই অস্বাভাবিক ব্যবস্থাপনার জন্য জটিলতা তৈরি হয়। মস্তিষ্কের ভেতর সিএসএফ নামে একটি তরল পদার্থ থাকে, সেটা সম্পূর্ণ মস্তিষ্কে সঞ্চালিত হয়। এই পানিগুলোর রাস্তাটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে তখন চাপ বেড়ে যায়। একে হাইড্রোক্যাফালাস বলে। ব্লক হয়ে গেলে সেটিকে সার্জিক্যাল সান্ট করে একে রিলিফ করে দিতে হয়। এ ছাড়াও যদি নিকেনিয়াল নার্ভ যুক্ত থাকে বা মস্তিষ্কের মধ্যে পুঁজ জমা হয়ে যায়, ব্রেন এবসেস থাকে, তাহলে সার্জারি করতে হয়। এসব ক্ষেত্রে সাধারণ সার্জারি করতে হয়।

ফিচার ডেস্ক